ডাক্তারদের উপর হামলা রুখতে হাসপাতালে পোস্টার, উদ্যোগ পুলিশের

চিকিৎসকদের পাশে পুলিশ৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০১৮, ১৩:৩৪

options
link
ডাক্তারদের উপর হামলা রুখতে হাসপাতালে পোস্টার, উদ্যোগ পুলিশের

অর্ণব আইচ: চিকিৎসকদের উপর বেড়েই চলেছে আক্রমণ। বেসরকারি হোক বা সরকারি, কোনও সমস্যা হলেই রোগীর আত্মীয়রা ঝাঁপিয়ে পড়ছেন চিকিৎসকদের উপর। বাদ পড়ছেন না হাসপাতালের অন্যান্য কর্মীরাও। হাসপাতাল বা চিকিৎসকদের পক্ষ থেকে প্রায়ই এই অভিযোগ আসছে পুলিশের কাছে। এবার সমস্যা সমাধানে আসরে নামল কলকাতা পুলিশ। চিকিৎসকদের ওপর হামলা রোধে হাসপাতালে লাগানো হবে পোস্টার৷ লক্ষ্য একটাই, হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়দের সচেতন এবং সতর্ক করা৷

Advertisement

[  স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণে অত্যাচার, উল্টোডাঙায় গৃহবধূর রহস্যমৃত্যু ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শহরের প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে পোস্টার লাগাচ্ছে পুলিশ। এই পোস্টারের মাধ্যমে যেমন সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, তেমনই চিকিৎসকদের মারধর যে শাস্তিযোগ্য অপরাধ, সে বিষয়েও তাঁদের সতর্ক করা হচ্ছে। এই পোস্টারের মাধ্যমে বলা হবে যে, ‘‘ডাক্তাররা সমাজবন্ধু, বিপদে-আপদে আমাদের সহায়।’’ আবার এভাবে সতর্ক করা হয়েছে, ‘‘ওঁদের গায়ে হাত তোলা দণ্ডনীয়,  জেল হতে পারে দশ বছর পর্যন্ত।’’

Advertisement

লালবাজারের এক কর্তা জানিয়েছেন, চিকিৎসকদের এই সমস্যা দিনে দিনে বেড়ে চলেছে। বিশেষ করে কোনও রোগীর মৃত্যুর পর তাঁদের আত্মীয়রা অধৈর্য হয়ে পড়ছেন। বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গে চিকিৎসকদের উপর চালানো হচ্ছে হামলা। হাসপাতালও ভাঙচুর করা হচ্ছে। এই ধরনের হামলার ঘটনা ঘটলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। কিন্তু তাঁরা আগে থেকে সতর্ক বা সচেতন হলে এই আক্রমণ রোখা সম্ভব। তাই ফেসবুক পেজে কলকাতা পুলিশ জানিয়েছে, বিচ্ছিন্ন বিচ্যুতি সব পেশাতেই ঘটে থাকে। সেজন্য কোনও সমষ্টিকে কাঠগড়ায় দাঁড় করানো অনুচিত। তাই কলকাতার প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে এই পোস্টার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়া  শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরাও৷

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.