বঙ্গ বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) আগে বড় সাফল্য কলকাতা পুলিশের (Kolkata Police)। বিহারের ভাগলপুরে হানা দিল বড়সড় অস্ত্র কারখানার হদিস পেল কলকাতা পুলিশ। হাতেনাতে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক-সহ পাঁচজনকে। তল্লাশিতে উদ্ধার ২০টি সেমি ফিনিস ৭.৬৫ এমএম পিস্তল-সহ বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম। বিপুল এই অস্ত্র ভোটের আগে বাংলায় পাচারের চেষ্টা ছিল তা জানতে ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। একইসঙ্গে বড় চক্রের পিছনে বড়সড় কোনও মাথা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
বঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই সতর্ক কলকাতা পুলিশ (Kolkata Police)। গত কয়েকদিন আগেই গড়িয়াহাট এলাকায় একটি অটো থেকে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। গয়া থেকে ওই অস্ত্র কলকাতায় পাচার করা হচ্ছিল। ধৃতকে জেরা করে ইতিমধ্যে বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ, বিহার এসটিএফ এবং ভাগলপুরের মধুসূদনপুর পুলিশের আধিকারিকরা একটি যৌথ অপারেশন চালান। একেবারে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেখানকার একটি বাড়িতে চলে বিশেষ এই অপারেশন। কিন্তু সেই বাড়িতে ঢুকেই রীতিমতো তাজ্জব হয়ে যান আধিকারিকরা। তদন্তকারীরা দেখেন, বাড়ির নিচের তলায় একেবারে সাধারণ একটি স্পিনিং মিল। কিন্তু তার আড়ালেই যে বড়সড় অস্ত্র তৈরির চক্র চলছে তা ঘুণাক্ষরেই বোঝার উপায় নেই। কিন্তু পুলিশ একটু চাপ দিতেই সমস্ত কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়।

এরপরেই ওই বাড়ির মালিক মহম্মদ নাসির আনসারি-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ মোনাজির, সাদ্দাম, মহম্মদ আসলাম ওরফে টিংকু, মহম্মদ সামশের আলম ওরফে ছটু এবং মহম্মদ শেহনেওয়াজ। ধৃতরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা যাচ্ছে। অন্যদিকে ওই কারখানায় তল্লাশি চালিয়ে ২০টি সেমি ফিনিস ৭.৬৫ এমএম পিস্তল ছাড়াও ৮টি পিস্তল ব্যারক, লেদ মেশিন, ড্রিল মেশিন-সহ বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের