মাথাব্যথা বাড়াচ্ছে বাইক রেসিং, রুখতে কী পদক্ষেপ পুলিশের?

বেপরোয়া গতিতে রাশ টানতে একাধিক পদক্ষেপের ভাবনা৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৮, ১৩:৪২

options
link
মাথাব্যথা বাড়াচ্ছে বাইক রেসিং, রুখতে কী পদক্ষেপ পুলিশের?

অর্ণব আইচ, কলকাতা: বেপরোয়া গতির মোকাবিলায় আরও কড়া হচ্ছে পুলিশ৷ হাইওয়েতে গাড়ি-বাইক রেসিংয়ের রাশ টানতে এবার থেকে সর্বক্ষণের নজরদারি চলবে বলে জানা গিয়েছে৷ সকাল-বিকাল এমনকী রাতেও বাড়ানো হচ্ছে পুলিশি টহল৷ ফাঁকা যে রাস্তাগুলিতে বেপরোয়া গতিতে বাইক চালানো বা বাইক রেসিংয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলির উপরও বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷

Advertisement

কিন্তু, কেন এই ব্যবস্থা? পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে হাওড়ায় হাইওয়ের উপর অতিরিক্ত গতির বলি হয়েছিলেন কলকাতার ব্যবসায়ী শিবাজি রায়। তাঁরই চালানো সাড়ে তিন কোটি টাকার ফেরারি গাড়ি প্রচণ্ড জোরে ধাক্কা দিয়েছিল সেতুর দেওয়ালে। এর তিন সপ্তাহ পর রবিবার সকালেই ফের দক্ষিণ কলকাতায় গতির বলি হলেন হোটেল ম্যানেজমেন্টের ছাত্র সৌরদীপ সিংহ৷ পুলিশের মতে, রাতে গাড়ি ও বিশেষ করে বাইকের গতি নিয়ে অনেকটাই কড়া হয়েছে পুলিশ৷ শহরের ফ্লাইওভারগুলিতে রাতে এখন বাইক রেসিং করা সহজ নয়৷ প্রত্যেকটি ফ্লাইওভারের দুই প্রান্তে থাকে পুলিশের পাহারা৷ উঠতে দেওয়া হয় না বাইকও৷ তাই শহরের ‘গতিপ্রেমী’রা এবার বেছে নিচ্ছেন সকাল৷ বিশেষ করে রবিবার ও ছুটির দিনগুলি বেশি পছন্দ তাঁদের৷ পরিকল্পনা করা হচ্ছে আগেই৷ সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুতগামী গাড়ি বা বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন তাঁরা৷ অনেক সময়ই তাঁরা চলে যাচ্ছেন কলকাতার বাইরে ফাঁকা রাস্তা বা হাইওয়েতে৷ বেলাগাম গতিতে চালাচ্ছেন গাড়ি বা বাইক৷ বেড়ে চলেছে দুর্ঘটনার সম্ভাবনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ছুটির দিনে বন্ধুদের নিয়ে বাইক রেসিং, শহরে প্রাণ গেল যুবকের]

পুলিশের সূত্র জানিয়েছে, কলকাতার ক্ষেত্রেও সকালের আলো ফোটার পর বাইক রেসিংয়ের প্রবণতা দেখা যাচ্ছে। যাঁরা বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছেন বা ‘বাইক রেস’ করছেন, তাঁরা বেছে নিচ্ছেন এমন সময়, যখন সারারাত টানা ডিউটির পর পুলিশকর্মীরা একটু বিশ্রাম নেন ও ‘ট্রাফিক আওয়ার’ বা ট্রাফিক পুলিশের ডিউটি শুরু হওয়ার আগের সময়৷ তখনই কয়েকটি বাইক একসঙ্গে শুরু করছে রেস। তার জন্য তারা কখনও বেছে নিচ্ছেন ফাঁকা রাস্তা অথবা ফ্লাইওভার। অনেক সময় বৃষ্টির কারণে রাস্তা পিছল হয়ে যাচ্ছে। তার ফলে পিছলে যাচ্ছে বাইকের চাকা। বেপরোয়া গতি থাকার ফলে আরোহীর নিয়ন্ত্রণে আর থাকে না বাইক। বেশিরভাগ ক্ষেত্রেই ওই ‘গতিপ্রেমী’দের হেলমেট থাকে না। তাই দুর্ঘটনার পর প্রাণহানির  সম্ভাবনা থেকে যায়। রবিবার সকালে লেক গার্ডেন্স ফ্লাইওভারে সৌরদীপ সিংহের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে৷

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.