সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষকের সঙ্গে ছাত্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল। তুলকালাম কাণ্ড নিউটাউনে। ছাত্রদের বিক্ষোভে দীর্ঘক্ষণ স্কুলেই আটকে ছিলেন প্রধানশিক্ষক- সহ অন্য শিক্ষকরা। শেষপর্যন্ত, শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ। পকসো আইনে মামলা দায়ের। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ।
[৩১ ঘণ্টা ঘেরাও থাকার পর অবশেষে মুক্ত উপাচার্য, যাদবপুরে জারি আন্দোলন]
ঘটনার সূত্রপাত্র বৃহস্পতিবার বিকেলে। নিউটাউনের পাথরঘাটার এক বাসিন্দার মোবাইলে একটি ভিডিও ক্লিপিং আসে। ভিডিওতে দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে এক ব্যক্তিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ওই ব্যক্তি স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। চোখের নিমেষে ভিডিও ভাইরাল হয়ে যায়। স্কুলের সামনে জড়ো হয় ছাত্রেরা। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভে শামিল হন স্থানীয় বেশ কয়েকজন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নিউটাউন থানায় খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু, পুলিশ আসার আগে পর্যন্ত তাণ্ডব চলে স্কুলে। দীর্ঘক্ষণ স্কুলেই আটকে ছিলেন প্রধানশিক্ষক-সহ অন্য শিক্ষকরা। কোনওমতে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। অভিযুক্ত শিক্ষককে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার উপর চড়াও হয় বিক্ষোভকারী। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থমথমে ছিল নিউটাউনের পাথরঘাটা। সন্ধ্যার পর একে একে বাড়ি ফিরে যান ওই স্কুলের শিক্ষকরা।
এদিকে রাতভর থানায় বসিয়ে অভিযুক্ত শিক্ষককে জেরা করেন নিউটাউন থানার পুলিশ আধিকারিকরা। শুক্রবার সকালে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এর আগে স্কুলের আরও অনেক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠেছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ।
[চা-এও ছাড় নেই, এবার শহরবাসীকে ভয় দেখাচ্ছে ‘ভাগাড়ের ভাঁড়’]
সর্বশেষ খবর
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত
-
অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শমীক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি
-
চা-চক্রের গভীর ব্যঞ্জনা, উষ্ণ জীবনবোধের পানীয়
-
‘এত চুরি করেছেন, চোর শুনতেই হবে!’ মমতার হেনস্তাকে ‘জনরোষ’ বললেন মুখ্যমন্ত্রী