Varanasi

সড়কপথে মাত্র ৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী, তৈরি হচ্ছে ৬ লেনের এক্সপ্রেসওয়ে

২০২৮ সালের মার্চ মাসের মধ্যে তৈরি হতে চলেছে বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ২০:১৫

options
link
সড়কপথে মাত্র ৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী, তৈরি হচ্ছে ৬ লেনের এক্সপ্রেসওয়ে
এআই দ্বারা নির্মিত ছবি।

আচমকা বারাণসীর প্ল্যান হয়েছে? কিন্তু ট্রেনের টিকিটের সমস্যার কারণে ভেস্তে যাচ্ছে সব পরিকল্পনা? এবার মুশকিল আসান হবে। সড়কপথে কলকাতা থেকে মাত্র ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে বারাণসীতে। তাই আর আচমকা প্ল্যানেও কোনও ঝক্কি পোহাতে হবে না। ২০২৮ সালের মার্চ মাসের মধ্যে তৈরি হতে চলেছে বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। মোট ৬টি লেনের এই এক্সপ্রেসওয়েটি তৈরি করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। মোট ৬১০ কিমি রাস্তা জুড়ে তৈরি হবে এই আধুনিক করিডর।

Advertisement

বর্তমানে সড়কপথে কলকাতা থেকে বারাণসী যেতে ১২-১৪ ঘণ্টা সময় লাগে। ৬ লেনের এক্সপ্রেসওয়েটি তৈরি হয়ে গেলে মাত্র ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে বারাণসীতে। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে জুড়ে যাবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশের ২২ কিলোমিটার, বিহারের ১৫৯ কিলোমিটার, ঝাড়খণ্ডের ১৮৭ কিলোমিটার ও পশ্চিমবঙ্গের ২৪২ কিলোমিটার এলাকায় জুড়ে বিস্তৃত হবে এই আধুনিক করিডর। ২০২৮ সালের মার্চ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।

Advertisement

এরাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, খানাকুল, আরামবাগ, আমতা, বাগনান নিয়ে এই এক্সপ্রেসওয়ে বিস্তৃত হবে। উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার বারহুলি গ্রাম সংলগ্ন এলাকায় বারাণসী রিং রোড থেকে রাস্তাটি শুরু হয়ে উলুবেড়িয়ার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে মিশবে। মাঝে বিহারের কাইমূল, রোহতাস, ঔরঙ্গাবাদ, গয়া ও ঝাড়খণ্ডের ছাতরা, হাজিরাবাগ, রামগড়, পেটরবার ও বোকারোর মধ্যে দিয়ে যাবে এক্সপ্রেসওয়েটি।

Advertisement

এই এক্সপ্রেসওয়ে তৈরি হলে শুধু পর্যটন নয়, পণ্য পরিবহণেও সুবিধা হবে। রাস্তার পাশে তৈরি হবে একাধিক শিল্প। তৈরি হবে কর্মসংস্থান। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের কাজ শুরু হয়েছে। ঝাড়খণ্ডে রাস্তা তৈরির জন্য বনদপ্তরের ছাড়পত্র পাওয়া গিয়েছে। কারণে এই জেলায় অনেক রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে তৈরি করা হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.