বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে

কালো মেঘে ঢাকল রবিবারের আকাশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০১৮, ১৭:৪৫

options
link
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে

রিংকি দাস ভট্টাচার্য: পুজো কাটতে না কাটতেই ফের উধাও উত্তুরে হাওয়া। তার বদলে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের মধ্য-পশ্চিমাংশ ও উত্তর-পশ্চিমাংশে দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে। তারই প্রভাবে আগামী দুদিন হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

Advertisement

এরমধ্যে তালিকার একদম উপরে রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে। এদিকে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায়। কালো মেঘে ঢেকেছে শহরের আকাশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জার্মানির সহায়তায় ঢেলে সাজছে রাজ্যের পরিবহণ]

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে তাই আগামী দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একইভাবে যেসব মৎস্যজীবীরা এখন সমুদ্রে রয়েছেন তাঁদের আজ রাতের মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে। দুর্গাপুজোর আগেভাগেই তিতলির পর উৎসবের মরশুম ভালই কেটেছে। রবিবারের বারবেলায় আকাশে কালো মেঘের ঘনঘটায় অনেকেই খুশি। বৃষ্টি নামলে উত্তুরে হাওয়া জাঁকিয়ে পড়বে। এমনটাই মনে করছেন অনেকে।

Advertisement

[সম্পত্তি লিখে না দেওয়ায় বিধবা মাকে মারধর করে তাড়াল দুই ছেলে]

 

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.