Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Ranveer-Deepika

মেয়ে দুয়ার জন্মদিনে বড় চমক রণবীর-দীপিকার! মাতৃত্বকালীন ফটোশুটে রোম্যান্টিক মুডে দম্পতি

অক্টোবরেই রণবীর-দীপিকার ঘরে আসছে দ্বিতীয় সন্তান। তার প্রাক্কালে কন্যা দুয়ার দ্বিতীয় জন্মদিনে সাদাকালো ফ্রেমে উত্তেজনার পারদ চড়ালেন তারকাদম্পতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ২০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ২০:৪২

options
link
মেয়ে দুয়ার জন্মদিনে বড় চমক রণবীর-দীপিকার! মাতৃত্বকালীন ফটোশুটে রোম্যান্টিক মুডে দম্পতি zoom
মেয়ে দুয়ার জন্মদিনে বড় চমক রণবীর-দীপিকার
Advertisement

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর গণপতি উৎসবের আবহে প্রথমবার মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং। দেখতে দেখতে ছোট্ট দুয়া এবার দু’বছরে পড়ল। ইতিমধ্যেই ‘দিদি’ হিসেবে প্রোমোশন হওয়ার পথে খুদে। আর দ্বিতীয় জন্মদিনেই সুপারস্টার মা-বাবার মধ্যমণি হয়ে নেটভুবনে ঝড় তুলল বেবি দুয়া। পাশাপাশি মাতৃত্বকালীন ফটোশুটে নজর কাড়ল রণবীর-দীপিকার রোম্যান্টিক রসায়ন।

মা-বাবার মধ্যমণি হিসেবে নজর কাড়ল দুয়া। কোনও ফ্রেমে খুদের সঙ্গে খুনসুঁটিতে মাততে দেখা গেল রণবীর-দীপিকাকে তো কোনও ছবিতে আবার রোম্যান্টিক মুডে ধরা দিলেন ‘বাজিরাও-মস্তানি’। দুয়া যে বাবার বড় আদুরে, সেই মিষ্টি মুহূর্ত ধরা পড়ল। 

দ্বিতীয় জন্মদিনে সুপারস্টার মা-বাবার মধ্যমণি হয়ে নেটভুবনে ঝড় তুলল বেবি দুয়া।

মঙ্গলবার দু’বছরে পা রাখল রণবীর-দীপিকার প্রথম সন্তান দুয়া। গত দিওয়ালিতে মেয়ের মুখ দেখিয়েছিলেন তারকাদম্পতি। কিন্তু সন্তানকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন তাঁরা। তাই বিগত কয়েক মাসে আর বেবি দুয়াকে দেখা যায়নি। তবে এবার মেয়ের দ্বিতীয় জন্মদিনে দ্বিতীয় মাতৃত্বকালীন ফটোশুটে চমক দিলেন মস্তানি। তার সঙ্গে পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ অবতারে পাওয়া গেল রণবীর সিংকে। এদিন একগুচ্ছ সাদাকালো ছবি ভাগ করে নিয়েছেন তারকাদম্পতি। যেখানে মা-বাবার মধ্যমণি হিসেবে নজর কাড়ল দুয়া। কোনও ফ্রেমে খুদের সঙ্গে খুনসুঁটিতে মাততে দেখা গেল রণবীর-দীপিকাকে তো কোনও ছবিতে আবার রোম্যান্টিক মুডে ধরা দিলেন ‘বাজিরাও-মস্তানি’। দুয়া যে বাবার বড় আদুরে, সেই মিষ্টি মুহূর্ত ধরা পড়়ল সুপারস্টার দম্পতির শেয়ার করা অ্যালবামে। ক্যাপশনে লেখা- ‘বেবি দুয়ার সঙ্গে আমাদের মনও বড় হচ্ছে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসার জন্য ধন্যবাদ।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

প্রসঙ্গত, মেয়ে দুয়া আসার পরই যে রণবীরের ফিল্মি কেরিয়ারের ভাগ্যোদয় হয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না! সিনেপাড়ার অন্দরেও প্রায়শই এহেন ফিসফাস শোনা যায়। কারণ দুয়ার জন্মের পরই গত ছয় বছরের ফ্লপের ফাঁড়া কাটিয়ে ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ উপহার দিতে পেরেছেন রণবীর সিং। আগামীতেও তাঁর হাতে একাধিক প্রজেক্ট রয়েছে। এবার বছর দুয়েক বাদে ফের মা-বাবা হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.