New Town

‘ফ্ল্যাট ফাঁকা আছে…’, নিউটাউনে আবাসনের পরিচারিকাকে ‘শ্লীলতাহানি’ লালবাজারের কনস্টেবলের!

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কনস্টেবলকে নোটিস পাঠিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৮:১৫

options
link
‘ফ্ল্যাট ফাঁকা আছে…’, নিউটাউনে আবাসনের পরিচারিকাকে ‘শ্লীলতাহানি’ লালবাজারের কনস্টেবলের!
AI দ্বারা নির্মিত ছবি।

নিউ টাউনের আবাসনে এক পরিচারিকাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। ইতিমধ্যেই টেকনো সিটি থানায় মামলা রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কনস্টেবলকে নোটিস পাঠিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অভিযোগকারী দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তিনি নিউ টাউনের (New Town) ওই আবাসের একাধিক ফ্ল্যাটে পরিচারিকার কাজ করেন বলে পুলিশকে জানিয়েছেন। তাঁর অভিযোগ, বুধবার সকালে তিনি আবাসনে যাওয়ার পরেই তাঁকে কুপ্রস্তাব দেন ওই কনস্টেবল। ফ্ল্যাট ফাঁকা আছে বলে টাকার বিনিময়ে তাঁর সঙ্গে যাওয়ার জন্য প্রস্তাব দেন বলে অভিযোগ। ওই মহিলা তাঁর কুপ্রস্তাবে রাজি হয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেই তাঁকে বাধা দেন ওই কনস্টেবল। পরিচারিকার হাত ধরে টানাটানি করে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়। কোনওক্রমে পুলিশকর্মীর হাত থেকে ছিটকে বেরিয়ে ওই মহিলা আবাসনের গেটে থাকা নিরাপত্তারক্ষীদের কাছে দৌড়ে যান।

Advertisement

পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, গোটা বিষয়টি বাড়ি ফিরে স্বামীকে জানাতেই থানা গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। পরিচারিকা অভিযুক্ত কনস্টেবলের ফ্ল্যাটটিও তদন্তকারীদের দেখিয়ে দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তবে বিধাননগর কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শীর বক্তব্য মেলেনি। আপাতত অভিযুক্তকে গ্রেপ্তার না করেই তদন্ত শুরু হয়েছে। আবাসনের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করার প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.