মনে রাখবেন, আপনারা দর্শক নন। ডিউটি করতে এসেছেন। মোবাইলের দিকে চোখ নয়। নজর রাখতে হবে আশপাশে কে, কী করছে। স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজে কর্তব্যরত প্রত্যেক পুলিশকর্মী ও পুলিশ আধিকারিককে নির্দেশ লালবাজারের পুলিশকর্তাদের। শনিবার স্বাধীনতা দিবসে (Independence Day) রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন ভিভিআইপি ও ভিআইপিরা। সম্প্রতি দু’দফায় কলকাতার উপকণ্ঠ থেকেই ধরা পড়েছে জঙ্গি সংগঠনের সদস্য ও পাক চর।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জঙ্গিদের টার্গেট হতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। তাই স্বাধীনতা দিবসের আগেই কলকাতা পুলিশকে সতর্ক করছে গোয়েন্দা দপ্তর। গত কয়েক বছরে স্বাধীনতা দিবসের ডিউটির সময় অনেক পুলিশকর্মীকেই দেখা গিয়েছিল মোবাইল ঘাঁটতে। কেউ আবার ব্যস্ত ছিলেন অন্য দর্শকদের মতো প্যারেডের ছবি তুলে তা সোশাল মিডিয়ায় দিতে।
আরও পড়ুন:
এমনকী, সেলফি তুলতেও দেখা গিয়েছিল অনেক পুলিশকর্মীকে। সেই জায়গা থেকেই এই বছর অত্যন্ত কড়া লালবাজার। তাই বৃহস্পতিবার থানা ও ট্রাফিক গার্ডের ওসি, অন্য পুলিশকর্তাদের মাধ্যমে ডিউটিরত পুলিশকর্মী ও আধিকারিকদের লালবাজারের কর্তারা নির্দেশ দিয়েছেন, তাঁরা যেন রেড রোডের ডিউটিতে গিয়ে দর্শকদের মতো আচরণ না করেন। কেউ যেন মোবাইল না ঘাঁটেন বা ছবি অথবা ভিডিও তুলতে ব্যস্ত না হয়ে পড়েন।
তাঁদের মূল কাজ রেড রোডের আইন ও শৃঙ্খলা রক্ষা এবং কড়া নজরদারি রাখা। তাঁরা যেন আশপাশের লোকজন ও বাইরে থেকে আসা দর্শকদের উপর নজর রাখেন। এ ছাড়াও রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী পরবর্তী মাল্যদান কর্মসূচিতে যেতে পারেন। দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকে নেমে চলে যাওয়ার পরই দর্শকরা রাস্তায় নেমে আসেন। লালবাজারের নির্দেশ, মুখ্যমন্ত্রীর পরবর্তী অনুষ্ঠানের শেষ পর্যন্ত কোনও দর্শক যেন রেড রোডে নেমে না আসেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিয়ম মেনে চলছে তো! তৃণমূলের ‘আবর্জনা’ সাফাইয়ে ১ মাস ধরে হোটেল-রেস্তরাঁ-মলে চলবে অভিযান
-
‘একজনকে বিয়ে করব, একজনকে সারারাত নাচাবো’, দুই নৃত্যশিল্পীকে কুকথা বলা সেই টিকিট পরীক্ষক গ্রেপ্তার
-
বিয়ের পরও মা-বাবার মাঝে ঘুমোন বিজয়! শ্বশুরবাড়ির কাণ্ড লেন্সবন্দি করে কী আক্ষেপ রশ্মিকার?
-
লাভ হল না ভালো তৃণমূলে যোগেও! অনুব্রত ‘কাঁটা’য় জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল
-
পাক হাই কমিশনে বুলডোজার চালাল ভারত! গুঁড়িয়ে গেল বেআইনি নির্মাণ