Left Candidate List

যাদবপুরে বিকাশ, উত্তরপাড়ায় মীনাক্ষী, বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই সুজন-সৃজন-সেলিমের

রাজ্যে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। গতকাল, রবিবারই নির্বাচন কমিশন বাংলায় ভোটের দিন ও ফলাফলের দিনক্ষণ ঘোষণা করেছে। পরদিনই বাংলায় প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্য বামফ্রন্ট।

Advertisement
সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৯:০০

options
link
যাদবপুরে বিকাশ, উত্তরপাড়ায় মীনাক্ষী, বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই সুজন-সৃজন-সেলিমের

রাজ্যে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। গতকাল, রবিবারই নির্বাচন কমিশন বাংলায় ভোটের দিন ও ফলাফলের দিনক্ষণ ঘোষণা করেছে। পরদিনই বাংলায় প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্য বামফ্রন্ট (Left Candidate List)। সাংবাদিক বৈঠকে পরপর প্রার্থীদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শরিকদের সঙ্গে এবার আসন সমঝোতা নিয়ে সিপিএম নেতাদের বৈঠক ফলপ্রসু হয়েছে। সেই কথা নিজেই প্রার্থী তালিকা প্রকাশের সময় জানিয়েছেন বিমান। এদিন প্রথম দফায় ১৯২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ মুখকে প্রার্থী করছে সিপিএম।

Advertisement

ভোটে লড়ছেন না সিপিএমের তরুণ মুখ শতরূপ ঘোষ। তবে প্রথম দফায় নাম নেই সিপিএম নেতা মহম্মদ সেলিমের। তিনি কি তাহলে এবার ভোটে লড়বেন? সেই প্রশ্ন থাকছেই। নাম নেই সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যেরও । প্রথম দফার তালিকায় সিপিএমের দুই হেভিওয়েট নেতার নাম প্রকাশ হয়নি। তাহলে কি দ্বিতীয় দফার তালিকায় তাঁদের নাম থাকবে? সেই বিষয়ে পরিষ্কার কোনও বার্তা এদিন দেয়নি আলিমুদ্দিন। আইএসফের সঙ্গে জোট হয়েছে বামেদের। এবারের নির্বাচনে নওশাদ সিদ্দিকীর দলকে আসন ছাড়া হবে। সেই কথা আগেই স্থির হয়ে গিয়েছিল। কত আসন ছাড়া হবে? সেই কথা এখনও জানানো হয়নি বলে খবর। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Left candidates announced for 2026 West Bengal Assembly Election

Advertisement

এদিন দুপুরে মুজফফর আহমেদ ভবনে বামফ্রন্টের শরিকদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিমান বসু। সেখানেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দেখা গেল এবার শরিকদের আসন ছাড়ার ক্ষেত্রে কুণ্ঠাবোধ করেনি সিপিএম। অতীতে বহু বার আসন সমঝোতা নিয়ে বামেদের শরিকদের মধ্যে বৈঠকে উষ্মা দেখা দিয়েছিল। ক্ষমতায় থাকার সময় সিপিএম বড় শরিক হওয়ায় বেশি আসনে লড়ে, সেই অভিযোগও অতীতে উঠেছিল। তবে এবার সেই অভিযোগ ওঠেনি বলে খবর। বিমান বসুও জানিয়েছেন, আসন সমঝোতা শরিকদের সঙ্গে ভালোই হয়েছে। এদিন দেখা গিয়েছে, উত্তরবঙ্গের একাধিক আসন শরিকদের নির্বাচনে লড়াইয়ের জন্য ছেড়ে দিয়েছে সিপিএম। 

মেখলীগঞ্জ থেকে কমল রায়, মাথাভাঙা থেকে সিপিআইএম খগেন বর্মন, কোচবিহার উত্তর কেন্দ্রে প্রণয় কাঞ্জি, দিনহাটায় বিকাশ মণ্ডল লড়বেন। দমদম উত্তর কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে সিপিএমের তরুণ তুর্কি দীপ্সিতা ধর। বরানগরে লড়বেন সায়নদীপ। পানিহাটি কেন্দ্রে প্রার্থী কলতান দাশগুপ্ত। কামারহাটিতে এবারের প্রার্থী মানস মুখোপাধ্যায়, যাদবপুর কেন্দ্রে বিকাশরঞ্জন ভট্টাচার্য। উত্তরপাড়ায় প্রার্থী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রশ্ন উঠছে, সৃজন কি এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন না? সেই বিষয়ে কোনও বার্তা এদিন পাওয়া যায়নি।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন