বঙ্গে পালাবদল
Madan Mitra

মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম। উঠল 'চোর চোর' স্লোগান। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কামারহাটির আড়িয়াদহে। ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১১:৪৯

options
link
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম!

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম! উঠল ‘চোর চোর’ স্লোগান। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কামারহাটির আড়িয়াদহে। ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। ঘটনার পরে মদন মিত্র নিজে ফেসবুক লাইভ করেন। কামারহাটির তৃণমূল বিধায়ক জানিয়েছেন, “মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম।” ঘটনা নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। সরকার গঠনের পরে একের পর এক তৃণমূল নেতা, বিধায়ক, প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হচ্ছেন। তাঁদের অনেককে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। সেই আবহেই এবার শনিবার মধ্যরাতে মদন মিত্রের গাড়িতেও হামলা হল। বিক্ষোভকারীরা ছুড়ল ডিম।

Advertisement

কামারহাটির আড়িয়াদহ এলাকায় একটি গণ্ডগোলের খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার কিছুক্ষণ পরেই তাঁর গাড়ির উপর হামলা চলে বলে অভিযোগ। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। ওঠে ‘চোর চোর’ স্লোগান। গাড়ির চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। যদিও সেসময় মদন মিত্র ওই গাড়িতে ছিলেন না বলেই প্রাথমিক খবর। চালক দ্রুত ওই এলাকা থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। বিক্ষোভের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। 

Advertisement

কামারহাটির আড়িয়াদহ এলাকায় একটি গণ্ডগোলের খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার কিছুক্ষণ পরেই তাঁর গাড়ির উপর হামলা চলে বলে অভিযোগ। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। ওঠে ‘চোর চোর’ স্লোগান। গাড়ির চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

রাতে সামাজিক মাধ্যমে বার্তা দেন মদন মিত্র। প্রথমে গাড়ি থেকে ও পরে বাড়িতে বসে ফেসবুইক লাইভ করেন তিনি। গোটা ঘটনার জন্য বিজেপিআশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছেন তিনি। পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি মদনের। এদিকে শনিবার, সন্ধে থেকেই কামারহাটির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ চলেছে। এলাকার অটো ও টোটোচালকরা সেই বিক্ষোভ দেখিয়েছেন। দীর্ঘদিন ধরে ওই তৃণমূল কাউন্সিলর কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। সেইসব টাকা ফেরতের দাবি উঠেছে। মদন মিত্রের গাড়িতে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.