অর্ণব আইচ: মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির দায়ে দম্পতিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম আশা বানজারা(২২) ও নেপাল বানজারা(২৫)। বাড়ি মেদিনীপুরে। জেরায় ধৃতরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই শহরের বুকে তারা একের পর এক মোবাইল ও ল্যাপটপ চুরি করছে। তবে অন্য কোনও জিনিসে এই দম্পতির কোনও আগ্রহ নেই। বেছে বেছে বিভিন্ন বাড়িতে গিয়ে তারা মোবাইল ও ল্যাপটপকেই পাখির চোখ করে। তারপর সুযোগ বুঝে তা হাতিয়ে নিয়ে এলাকা থেকে উধাও হয়ে যায়। এক জায়গায় দু’বার চুরির পরিকল্পনা তারা রাখে না। কেননা তাতে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। তাই সাধের ফোন বা প্রিয় ল্যাপটপ চুরি গেলেও চোরকে চিহ্নিত করার কোনও জায়গাই ছিল না। এ কারণেই তাদের ধরা সহজ কাজ ছিল না। তবে গোয়েন্দারা চেষ্টা ছাড়েননি। তাঁদের কাছে এই চক্রের সম্পর্কে খবর ছিল। তক্কে তক্কে থেকে শেষে হাতেনাতে গ্রেপ্তার করা হয় আশা বানজারাকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরির মোবাইল ফোন।
[রোজা ভেঙে রক্ত দিয়ে মানবিক নজির মেটিয়াবুরুজের যুবকের]
শহরের এক বেসরকারি হাসপাতাল থেকে দামি ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। অভিযোগকারী মহম্মদ আশার আনসারি সকাল ৯.৩০ থেকে ১০টার মধ্যে হাসপাতালে ছিলেন। একটা সময় তিনি শৌচাগারে যান। তখনই তার মোবাইল ফোন ও ল্যাপটাপ হাতিয়ে নেয় কেউ। ফিরে এসে যথাস্থানে জরুরি গ্যাজেট দু’টিকে দেখতে না পেয়ে শুরু হয়ে যায় খোঁজাখুজি। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সূত্র মেলেনি। তবে খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। শিয়ালদহ থেকে গ্রেপ্তার হয় ওই দম্পতি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ফোন। তবে ইতিমধ্যেই এজেন্ট মারফত ল্যাপটপটি বিক্রি হয়ে যাওয়ায় তার খোঁজ মেলেনি। তবে ধৃতদের জেরা করে এজেন্টের পরিচয় জানার চেষ্টা চলছে। এজেন্ট ধরা পড়লেই উদ্ধার হবে চুরি যাওয়া যাবতীয় সামগ্রী। এমনটাই মনে করছে পুলিশ।
[বিটকয়েনে কোটি টাকার প্রতারণা, পুণে থেকে গ্রেপ্তার তিন]
পুলিশ জানিয়েছে, বানজারা দম্পতি চুরি করলেও তারা তা খোলাবাজারে বিক্রি করে না। সামান্য দামে সেই চুরির মাল চলে যায় আর একজনের হাতে। তারপর তা ছড়িয়ে পড়ে বাজারে।
সর্বশেষ খবর
-
নতুন ইনডেক্স আনল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, জেনে নিন খুঁটিনাটি
-
প্রায় আড়াইশো কর্মী ছাঁটাই করবে জোম্যাটো! প্রভাব পড়বে পরিষেবায়?
-
ফরাক্কায় আল-আমীন মিশনের ছাত্রীর রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের
-
ব্রাজিল-সহ ৩ ম্যাচের জন্য দল ঘোষণা ভারতের, সুযোগ না পেয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা বিশালের
-
বন্দে মাতরমের পর এবার ‘লাল দুর্গ’ যাদবপুরে জাতীয়তাবাদী সম্মেলন, থাকছেন শমীক-স্বপণ-জিষ্ণু বসুরা