ব্রাজিল, উরুগুয়ে, পানামা ফিফা ফ্রেন্ডলির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করল ফেডারেশন। ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বেঙ্গালুরুতে শিবির শুরু হবে ১৪ সেপ্টেম্বর। পানামার বিরুদ্ধে ভারতের ম্যাচটি বেঙ্গালুরুতে হবে ২৬ সেপ্টেম্বর। ৩ অক্টোবর ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ে ম্যাচটি হবে কলকাতায়।
পানামার বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে পানামা ম্যাচ খেলে ২৮ তারিখ জাতীয় দল নিয়ে কলকাতায় আসবেন খালিদ জামিল। যুবভারতীতে অক্টোবর ৩ তারিখ ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে তারা।
আরও পড়ুন:
ঘোষিত ২৬ সদস্যের ভারতীয় দল এ রকম: আলবিনো গোমস, গুরপ্রীত সিংসান্ধু, প্রভসুখন গিল, সোম কুমার, অভিষেক সিং, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় বর্জেস, ভালপুইয়া, জয় গুপ্তা, প্রমবীর, রিকি মিতেই হাওবাম, অনিরুধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুক চৌধুরি, লালেনমাওয়াইয়া রালতে, ম্যাকার্টন নিস্কন, মহম্মদ সানান, রিকি সাবং, সাহাল আব্দুল সামাদ, এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং। চারজন ফুটবলারকে রিজার্ভে রাখা হয়েছে। তাঁরা গোলকিপার ঋত্বিক তেওয়ারি, ডিফেন্ডার চিংলেনসানা সিং, রোশান সিং নাওরেম ও মিডিও সুরেশ সিং ওয়াংঞ্জাম। প্রয়োজনে তাঁদের ডাকা হবে।
চমকপ্রদভাবে দলে সুযোগ দেওয়া হয়নি মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ এবং ইস্টবেঙ্গল মিডিও জিকসন সিংকে। বিশাল গত কয়েক মরশুম সবুজ-মেরুন জার্সি গায়ে লাগাতার অনবদ্য পারফর্ম করে চলেছেন। অতীতে জাতীয় দলেও খেলেছেন। কিন্তু তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তাৎপর্যপূর্ণভাবে বাদ পড়ার পর সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছেন বিশাল। সেখানে আইএসএল ট্রফি-সহ নিজের ছবিও দিয়েছেন। এটা কি কোচ খালিদ জামিলের উদ্দেশে তাঁর বার্তা? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে ত্রিপলের নিচে স্কুলের পঠনপাঠন, জল-কাদায় ভিজে পড়ুয়ারা! কেন এই দুরাবস্থা?
-
পঞ্চমী থেকে দশমী প্যান্ডেল হপিংয়ের প্ল্যান! ট্রেন্ডিং ফ্যাশনে সেজে উঠুন পুরুষরা, রইল টিপস
-
সিরিজের মাঝে ছাঁটাই কোচ-অধিনায়ক! ‘পাকিস্তানে এটাই হয়, ভরসা রাখুন’, খোঁচা ভারতীয় তারকার
-
হাওড়া দখলে বাড়তি গুরুত্ব, পৃথক ইস্তেহার বিজেপির, নেওয়া হচ্ছে বিশিষ্টদের পরামর্শ
-
একঘেয়ে ডিম সেদ্ধ ছেড়ে সকালের জলখাবারে ডিম যোগ করুন এই ৫ অনন্য উপায়ে