স্টাফ রিপোর্টার: পুজোর আগে চাই নতুন শাড়ি। মওকা পেয়ে ৩০টি বিভিন্ন রকমের শাড়ি নিয়ে পালানোর অভিযোগ উঠল বাড়ির পরিচারিকার বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার পঞ্চসায়রে ঘটেছে এই ঘটনা।
[আরও পড়ুন: পঞ্চমীতেই যাত্রীসংখ্যার রেকর্ড মেট্রোর, সপ্তমী থেকে আরও বাড়তে পারে ভিড়]
বাড়ির মালিকের অভিযোগ, দু’মাস ধরে বাড়ির পরিচারিকা ৮০ হাজার টাকা দামের এই শাড়িগুলি সরিয়েছে। পঞ্চসায়রের একটি আবাসনের বাসিন্দা পুলিশকে জানিয়েছেন, গত কয়েক মাস আগে তাঁদের বাড়িতে কাজ করতে আসে পূজা নামে ওই পরিচারিকা। কাজ করার সুবাদেই প্রতে্যকটি ঘরে যাতায়াত করত সে। সম্প্রতি বাড়ির লোকেরা আলমারি খুলে দেখেন, লকার থেকে উধাও ২৩ হাজার টাকা। তার সঙ্গে উধাও হয়েছে অন্তত বিভিন্ন ধরনের সিল্ক ও তাঁতের শাড়ি। পুলিশের ধারণা, আলমারির চাবি চুরি করে ওই পরিচারিকা দুই মাস ধরে এই জিনিসগুলি চুরি করে বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনার তদন্ত চলছে।
এদিকে, পুজোর আগেই চলন্ত বাসে ব্যাগের ভিতর থেকে প্রায় আড়াই লাখ টাকার গয়না চুরির অভিযোগ উঠল। সল্টলেকের বাসিন্দা এক গৃহবধূ বাসে করে উল্টোডাঙায় যাচ্ছিলেন। ফুলবাগান পার হওয়ার পরই তিনি দেখেন, তাঁর ব্যাগ থেকে উধাও হয়ে গিয়েছে সোনা ও হীরের গয়না। তিনি মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন। দুষ্কৃতীদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: বাংলা দখলের ছক গেরুয়া শিবিরের, সাংসদদের বাড়তি দায়িত্ব অমিত শাহের]
সর্বশেষ খবর
-
যৌন ক্ষুধা মেটাতে ছেলেকে ব্যবহার মায়ের, শতাধিকবার মিলন! দু’জনকেই হাজতে ঢোকাল পুলিশ
-
ডিম ‘খেয়ে’ রেগে আগুন মহুয়া! ৮ বিজেপি কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় দায়ের অভিযোগ
-
দ্বিতীয় সন্তান আসতে আর ক’দিন! শ্বশুর-শাশুড়ি, রণবীরকে নিয়ে সিদ্ধিবিনায়কে পুজো দীপিকার
-
এক সপ্তাহে দ্বিতীয়বার, পাঞ্জাবে আততায়ীর গুলিতে নিহত পুলিশকর্মী! দায় স্বীকার জঙ্গি সংগঠনের
-
এবার হোয়াটসঅ্যাপই জানাবে পিএফ ব্যালান্স, জেনে নিন কীভাবে করবেন