Mamata Banerjee

জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!

বিভিন্ন মাধ্যমে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ইসুতে একাধিকবার দাবি জানিয়েছেন কাজ হারানো হকাররা। তারই প্রেক্ষিতে এদিনের বৈঠক।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ২৩:৩৫

options
link
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
ফাইল ছবি।

দোকান ও জীবিকা হারানো হকারদের পুনর্বাসন না দিয়ে তাদের উৎখাত করা যাবে না, এই দাবিকে সামনে রেখে ফের আন্দোলেন রূপরেখা সাজাচ্ছে কালীঘাট-পন্থী তৃণমূল কংগ্রেস। দলের শ্রমিক নেত্রী রাজ‌্যসভার সাংসদ দোলা সেনের নেতৃত্বে আজ, শনিবার এই নিয়ে জরুরি বৈঠক হয় মেট্রোপলিটান বাইপাসের তৃণমূল ভবনে। সংগঠনের একটি অংশের দাবি, সেই বৈঠকে অন্তত ২০০ জন হকার এককাট্টা হয়েছিলেন।

Advertisement

এমনই একটি কর্মসূচিতে ধর্মতলায় সটান হাজির হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবার এই কর্মসূচি আরও বড় আকারে হলে সেখানেও তৃণমূলনেত্রী পৌঁছন কিনা নজর থাকবে সেদিকে।

এর আগে বিভিন্ন মাধ‌্যমে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ইসুতে একাধিকবার দাবি জানিয়েছেন কাজ হারানো হকাররা। তারই প্রেক্ষিতে এদিনের বৈঠক। যেখানে কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, হকারদের এই দাবিকে সামনে রেখে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হলেই পথে নেমে কর্মসূচি হবে বলেও কালীঘাট তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এর আগে এমনই একটি কর্মসূচিতে ধর্মতলায় সটান হাজির হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবার এই কর্মসূচি আরও বড় আকারে হলে সেখানেও তৃণমূলনেত্রী পৌঁছন কিনা নজর থাকবে সেদিকে। 

Advertisement

যদিও হকার উচ্ছেদের উপর ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গনগর, মথুরাপুর, যাদবপুর-সহ যত রেলের নোটিস নিয়ে মামলা হয়েছে জুন মাস পর্যন্ত, সেখানে নতুন করে আগের নোটিস কার্যকর করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে হাই কোর্ট। তবে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.