Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Maldah Medical College Hospital

অপুষ্টিতেই মালদহ মেডিক্যালে ৮৯টি শিশুর মৃত্যু! হাসপাতাল ঘুরল বিশেষজ্ঞ দল

এখনও পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৯টি শিশুর মৃত্যু হয়েছে। ওই মৃত্যুর কারণ হিসেবে অপুষ্টিকেই দায়ী করা হচ্ছে। শিশুমৃত্যুর তদন্তে স্বাস্থ্যভবনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৮:৩৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৮:৩৭

options
link
অপুষ্টিতেই মালদহ মেডিক্যালে ৮৯টি শিশুর মৃত্যু! হাসপাতাল ঘুরল বিশেষজ্ঞ দল zoom
অপুষ্টিতেই মালদহ মেডিক্যালে ৮৯টি শিশুর মৃত্যু!
Advertisement

এখনও পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৯টি শিশুর মৃত্যু হয়েছে। ওই মৃত্যুর কারণ হিসেবে অপুষ্টিকেই দায়ী করা হচ্ছে। শিশুমৃত্যুর তদন্তে স্বাস্থ্যভবনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেজন্য চার সদস্যের বিশেষজ্ঞ দলও গঠিত হয়। আজ, শনিবার ওই হাসপাতালে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখা হয়। অপুষ্টিজনিত কারণেই বেশিরভাগ শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হাসপাতালের পরিস্থিতিও খতিয়ে দেখা হয়। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তাঁরা।

শিশুমৃত্যু নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দিন কয়েক আগেই জোর গুঞ্জন ছড়ায়। একদিনে ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। ঘটনা তলিয়ে দেখলে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সব মিলিয়ে ৬০টি শিশু মারা গিয়েছে। ঘটনা জানাজানিতে রীতিমতো তোলপাড় পড়ে যায়। সরকারি হাসপাতালে কীভাবে এত শিশুর মৃত্যু কীভাবে হল? সেই প্রশ্ন ওঠে। স্বাস্থ্যভবনের তরফে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। চার সদস্যের একটি দল গঠিত হয়।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের অতিরিক্ত ডিরেক্টর প্রলয় আচার্যকে ওই কমিটির মাথায় রাখা হয়। প্রাথমিকভাবে জানা যায়, চলতি মাসে এখনও অবধি ৮৯টি শিশুর মৃত্যু হয়েছে। এই বিষয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তদন্তকারী দল। অপুষ্টিজনিত কারণেই বেশিরভাগ শিশুর মৃত্যু হয়েছে। সেজন্য প্রসূতি ও তাঁদের পরিবারদের অনেক বেশি সচেতন করতে হবে। সেই বার্তাও দেওয়া হয়েছে। শিশুজন্মের পরই হৃদরোগ, জন্ডিস, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যায়। সদ্যোজাতদের ওজনও অনেক ক্ষেত্রে কম থাকে। এইসব সমস্যায় শেষপর্যন্ত শিশুর মৃত্যু হয়।

এদিন হাসপাতালের আধিকারিকদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি বৈঠকও করে। প্রলয় আচার্য বলেন, “কোথায় কী ব্যবস্থা নিলে ঝুঁকি এড়ানো যাবে, তা নিয়ে আলোচনা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে আরও ব্যবস্থা নেওয়া হবে।” জেলা স্বাস্থ্যদপ্তরের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.