Mamata Banerjee

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে হতে পারে অপপ্রচার! আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর 

বঙ্গ বিধানসভা ভোটের আগে ১৪ বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৫, ১৭:০৭

options
link
‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে হতে পারে অপপ্রচার! আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর 
বিগত ১৫ বছরে সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে হতে পারে অপপ্রচার! তা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, তা নজরে আসলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলেও হুঁশিয়ারি প্রশাসনিক প্রধানের। বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই এসআইআর (SIR in Bengal) ইস্যুতে উত্তাল বঙ্গ রাজনীতি। এই আবহেই ২০১১ সাল থেকে অর্থাৎ গত ১৫ বছরে সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সেই খতিয়ান তুলে ধরেন তিনি। 

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলার মানুষ আমাদের ক্ষমতায় এনেছে। ক্ষমতায় আসার আগে জনগণকে আমরা কী বলেছিলাম, কতটা করতে পারলাম, সেটা মানুষকে জানানো দায়িত্বের মধ্যে পড়ে।” সেই মতো সমস্ত দপ্তরের কাজের খতিয়ান তুলে ধরেন প্রশাসনিক প্রধান। একইসঙ্গে গত ২০১৩ সাল থেকে ২০২৩ সাল অর্থাৎ ১০ বছরের সরকার কত মানুষকে দারিদ্রসীমার বাইরে নিয়ে এনেছেন সেই পরিসংখ্যান তুলে ধরেন। বলেন, ”গত ১০ বছরে এক কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে।” এই কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যদিও তা সঙ্গে সঙ্গে শুধরেও নেন। এরপরেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ”এটা নিয়ে কেউ ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না। অফিসিয়ালি মন্তব্য উইথ ড্র করছি। এরপরেও করা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

শদুহু তাই নয়, মন্তব্য নিয়ে যে কানাঘুষো করে লাভ নেই তাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, ”এটা নিয়ে কোনও চালাকি, কানাঘুষো করবেন না। এই বিষয়ে সমাজমাধ্যমে কড়া নজরদারি চালানো হবে।” সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্যকে হাতিয়ার করে সমাজমাধ্যমে অপপ্রচার করতে দেখা গিয়েছে বিরোধীদের। এমনকী কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকেও ব্যবহার করা হচ্ছে। যা নিয়ে বারবার সতর্কও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ যাতে তাতে বিভ্রান্ত না হয় তা নিয়েও সতর্ক করে দিয়েছেন। এবারও যাতে উন্নয়নের খতিয়ান নিয়ে কোনও অপ্রচার না করা হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা প্রশাসনিক প্রধানের।

Advertisement

অন্যদিকে হিসাব তুলে ধরে মুখ্যমন্ত্রী আরও বলেন, গত ১৫ বছরের নিরিখে রাজ্যের জিডিপি বৃদ্ধি হয়েছে ৪.৪১ গুণ, কর আদায় ৫ গুণ হয়েছে। এছাড়া রাজ্যজুড়ে অসংখ্য ছোট ছোট কর্মসংস্থান ও স্বনির্ভর প্রকল্প হয়েছে, যা পরিসংখ্যানের নিরিখে অত্যন্ত ভালো বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, ”বাংলা এখন সারা দেশের মডেল।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.