Mamata Banerjee

সোশাল মিডিয়ায় ‘উসকানি’, সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হচ্ছেন বিভিন্ন বয়সের বহু মানুষ, তা নিয়েই সতর্ক মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৫, ১৭:৩০

options
link
সোশাল মিডিয়ায় ‘উসকানি’, সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

মলয় কুণ্ডু: সোশাল মিডিয়ায় ইদানীং উসকানিমূলক, বিভ্রান্তিকর পোস্টের সংখ্যা বাড়ছে। আর তাতে সমাজের বিভিন্ন শ্রেণিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা সামাজিক সম্মানহানির মুখে পড়ছেন। এসব রুখতে দরকার কড়া সাইবার আইন। যা প্রয়োগ করে সাইবার অপরাধীদের কড়া শাস্তি দিতে হবে। এই আবেদন জানিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু কড়া আইন প্রণয়নই নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে জনসচেতনতাও দরকার বলে মনে করছেন তিনি।

Advertisement

সম্প্রতি সাইবার জালিয়াতদের পাতা ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হওয়ার ঘটনা ঘটেছে আকছার। কখনও আর্থিকভাবে প্রতারিত, কখনও আবার সামাজিক সম্মানহানি কিংবা প্রেমের হাতছানি দিয়ে বিভিন্ন বয়সি মহিলা-পুরুষকে প্রতারণা। সাইবার থানায় ভুয়ো ভুয়ো এমন অভিযোগ জমা পড়েছে। সেসব কানে এসেছে মুখ্যমন্ত্রীরও। তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এছাড়া কোনও ঘটনা নিয়েও সোশাল মিডিয়ায় যা প্রচার চলছে, অনেক সময় দেখা যাচ্ছে, তা ঘটনা বহির্ভূত, অতিরঞ্জিত। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় এ ধরনের সোশাল মিডিয়া পোস্ট নিয়ে সতর্ক করতে হয়েছে পুলিশকেও। মুখ্যমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের একটা বড় অংশ ডিজিটাল মাধ্যম ব্যবহারের সময় সতর্ক থাকেন না, সেই কারণেই এধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তাই সচেতনতা প্রচারও দরকার বলে মনে করছেন তিনি।

Advertisement

সেই সমস্ত নমুনার কথা চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বৃহস্পতিবার লেখা চিঠিতে তাঁর আবেদন, এসব রুখতে কঠোরতম শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তেমন হলে আইনসভা এতে হস্তক্ষেপ করুক। নির্দিষ্ট পদ্ধতি মেনে নতুন আইন প্রণয়ন হোক কিংবা যেসব আইন রয়েছে, তার সংশোধন করার আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.