Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Punjab Border

ফের পাক ষড়যন্ত্র! পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত ২ ‘পাকিস্তানি’

শুক্রবার তরন তারন জেলায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল ওই দুই সন্দেহভাজন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৭:১০

options
link
ফের পাক ষড়যন্ত্র! পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত ২ ‘পাকিস্তানি’ zoom
পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সন্দেহভাজন দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী।
Advertisement

পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। বিএসএফের গুলিতে মৃত্যু দুই পাকিস্তানি নাগরিকের। ভারতের সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তরন তারন জেলায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে দুই সন্দেহভাজন।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে বিএসএফ জওয়ানরা সতর্ক করেছিল অনুপ্রবেশকারীদের। এরপরেও তারা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে গুলি চালানো হয়। তাতেই মৃত্যু হয়েছে দুই সন্দেহভাজন পাকিস্তানি নাগরিকের। তাদের দেহ উদ্ধার করে তদন্ত করছে বিএসএফ। এখনও পর্যন্ত দুই মৃতের পরিচয় জানা যায়নি। খুব শিগগির বিষয়টি স্পষ্ট হবে বলেই জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর তদন্তকারী আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাঞ্জাব প্রদেশে পাকিস্তানের সঙ্গে ৫৫৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। গত কয়েক মাসে এই আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের একাধিক ঘটনা সামনে এসেছে। সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে বিএসএফ আটক করেছে। উল্লেখ্য, পাঞ্জাব সীমান্তে সক্রিয় একদিকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই, অন্যদিকে মাদক পাচারকারীরাও। সেই কারণেই কোনও রকম ঝুঁকি নিতে চায়নি বিএসএফ। যদিও কোন উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিল সন্দেহভাজনরা তা এখনও স্পষ্ট নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.