আজ, রবিবার মহাশিবরাত্রি পালন হচ্ছে রাজ্যজুড়ে। এই পুণ্যতিথিতে বাংলার মানুষদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শান্তি ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার বার্তাও দিয়েছেন তিনি। বাংলায় ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যকে বজায় রেখে সব ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়নের কাজ করছে রাজ্য সরকার। এদিন সেই কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
বাংলায় ধর্মীয় বিভাজনের চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিধানসভা ভোটের আবহে বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে, তেমন আশঙ্কার কথাও মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একতা ও সম্প্রীতির বার্তা দিচ্ছেন জনসাধারণের উদ্দেশ্যে। মহাশিবরাত্রির তিথিতে আরও একবার সেই বার্তাই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিবমন্দির গুলির সংস্কার করেছি। জলপাইগুড়ির বিখ্যাত জল্পেশ মন্দিরের সার্বিক সংস্কারের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে স্কাইওয়াক তৈরি করেছি।”
এদিন এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিবমন্দির গুলির সংস্কার করেছি। জলপাইগুড়ির বিখ্যাত জল্পেশ মন্দিরের সার্বিক সংস্কারের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে স্কাইওয়াক তৈরি করেছি। হুগলি জেলার তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নের দিকে বিশেষ জোর দেবার লক্ষ্যে আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি গঠন করেছি। মন্দির চত্বরের সার্বিক সংস্কার, সৌন্দর্যায়ন, আলোর ব্যবস্থা, দুধপুকুরের পাশে রাস্তা তৈরি ইত্যাদি বেশ কিছু কাজও আমরা করেছি।”
বর্ধমানের ১০৮ শিব মন্দিরের সংস্কার, কোচবিহারের হিরণ্যগর্ভ শিব মন্দির সংস্কার, উত্তর দিনাজপুরে প্রমথেশ্বর জিও শিব মন্দিরের সংস্কার, বীরভূমের বক্রেশ্বরে বিভিন্ন পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের শ্যামলেশ্বর শিব মন্দিরের সংস্কারের কাজ করেছে রাজ্য সরকার। সেই তালিকায় আছে পূর্ব বর্ধমানের কালনার ১০৮ শিব মন্দিরের আলোকসজ্জা, হুগলির চণ্ডীতলার বক্সায় শিব মন্দিরের সংস্কার, হুগলির দারহাট্টার রাজেশ্বর শিব মন্দিরের সংস্কার, জাঙ্গিপাড়ার হরিরামপুরে শিব মন্দিরের সংস্কার।
শিলিগুড়িতে ‘মহাকাল মহাতীর্থ’ তৈরি করছে রাজ্য সরকার। এই মহাতীর্থে বিশ্বের সর্বোচ্চ শিবমূর্তি স্থাপিত হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে শিলান্যাস করেন। বরাবরই মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। এদিন আরও একবার সেই সম্প্রীতির বার্তা দিলেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উপনির্বাচনের আগেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে হুমায়ুন? রেজিনগরে নয়া সমীকরণ!
-
গান্ধীজয়ন্তীতে মহাচমক! বাপুকে স্মরণ করে ‘জাতির জনক’ অবতারে এলেন মনোজ বাজপেয়ী
-
সোশাল মিডিয়ায় জাত তুলে গালি, তফসিলি জাতি-উপজাতি আইনে বিচার হবে, রায় কলকাতা হাই কোর্টের
-
১৯৬৭-তে চন্দননগরে আসেন সন্ন্যাসী সুভাষচন্দ্র! কেউ জানত না?
-
অবশেষে খুলল পাক আকাশসীমা, মধ্যরাতেই ঢাকা পৌঁছবে রুশ পরমাণু জ্বালানি