Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Kolkata

শুরু যুবসাথীর আবেদন! ঘন জনবসতির কথা মাথায় রেখে বরো অফিস-সহ পৃথক শিবির কলকাতায়

অধিকাংশ বরো অফিস থেকে যেমন ফর্ম দেবেন পুরসভার সোশাল সেক্টরের অফিসাররা, তেমনই টালিগঞ্জ-রাসবিহারী বিধানসভার মতো একাধিক কেন্দ্রে পৃথকভাবে বৃহৎ শিবিরের আয়োজন করেছেন স্বয়ং বিধায়করাই।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:১৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:১৯

options
link
শুরু যুবসাথীর আবেদন! ঘন জনবসতির কথা মাথায় রেখে বরো অফিস-সহ পৃথক শিবির কলকাতায় zoom
Advertisement

জেলায় বিধানসভা ভিত্তিক একটি করে শিবির হলেও কলকাতায় ঘনবসতির কারণে কেন্দ্র পিছু একাধিক অফিস থেকে যুবসাথীর ফর্ম পাওয়া যাবে বলে পুরসভা সূত্রে খবর। অধিকাংশ বরো অফিস থেকে যেমন ফর্ম দেবেন পুরসভার সোশাল সেক্টরের অফিসাররা, তেমনই টালিগঞ্জ-রাসবিহারী বিধানসভার মতো একাধিক কেন্দ্রে পৃথকভাবে বৃহৎ শিবিরের আয়োজন করেছেন স্বয়ং বিধায়করাই।

টালিগঞ্জে ফিউচার ফাউন্ডেশন স্কুলের উলটো দিকে ঋষি অরবিন্দ পার্কে বিশাল শিবিরের আয়োজন করেছেন বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। বরো-৮ অফিসের পাশাপাশি সাদার্ন অ্যাভিনিউতে নবনালন্দা স্কুলের উলটো দিকে বুলেভার্ডের মাঝখানে বিশাল শিবিরের ব্যবস্থা করেছেন দেবাশিস কুমার। পার্ক সার্কাস ময়দানের পাশাপাশি বরো-৭ অফিসে শিবির খোলা হচ্ছে বালিগঞ্জ বিধানসভার। বেহালা পশ্চিমের শিবির হচ্ছে ম্যান্টনে বরো-১৪ অফিসে। বরো-১৬ অফিসের পাশাপাশি বেহালা পূর্বের শিবির হচ্ছে আবাহন কমিউনিটি হলেও। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বেলভেডিয়ার রোডে বরো-১ অফিস থেকে মিলবে ফর্ম। পাশাপাশি এই কেন্দ্রে পদ্মপুকুর মোড়ে কল্যাণ চক্র ক্লাব, চেতলায় পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড অফিস ও ৭৩ নম্বর ওয়ার্ডে হাজরা মোড়ে শিবির খোলা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কলকাতা বন্দর কেন্দ্রেও দু’টি শিবির থাকছে। বরো-১ অফিসের পাশাপাশি ৭৭ নম্বর ওয়ার্ডে ৯৯/১ কার্ল মার্কস সরণিতে শিবির থাকছে। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে শিবির থাকছে মৌলানা আবুল কালাম আজাদ রোডে বরো-৩ অফিসে। চৌরঙ্গী কেন্দ্রে বরো-৬ অফিসের পাশাপাশি রাজা সুবোধ মল্লিক স্কোয়ারেও শিবির থাকছে। এন্টালি কেন্দ্রে বরো-৭ অফিস ও শীল লেন ময়দানে শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। যাদবপুর কেন্দ্রে শিবির থাকছে বরো- ১১ অফিস ও শ্যামা পল্লি মাঠে। জোড়াসাঁকো কেন্দ্রে সূর্য সেন স্ট্রিটে বরো-৫ অফিস ও বড়বাজারের তারাসুন্দরী পার্কে শিবির খোলা হচ্ছে। গড়ফা মেন রোডে বরো-১২ অফিসের পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়ামে কসবা কেন্দ্রের জন্য শিবির খোলা হচ্ছে।

কাশীপুর-বেলেঘাটা কেন্দ্রের জন্য থাকছে দু’টি শিবির। একটি বিটি রোডে বরো-১ অফিসে। আর একটি থাকছে ৫ নম্বর ওয়ার্ডে রাজা মণীন্দ্র রোডে মোহিত মঞ্চে। কলকাতা বন্দরের জন্য দু’টি শিবিরের ব্যবস্থা করা হয়েছে। একটি বেলভেডিয়ার রোডে থাকা বরো-৯ অফিসে। আর একটি ৭৭ নম্বর ওয়ার্ডে ৯৯/১ কার্ল মার্কস সরণিতে। মানিকতলা কেন্দ্রের শিবির হচ্ছে বিধান সরণির বরো-২ অফিসে এবং ৩২ নম্বর ওয়ার্ডে পি-১৭সিআইটি রোডে। মেটিয়াবুরুজ কেন্দ্রের বদরতলা মাদ্রাসায় করা হচ্ছে শিবির। পাশাপাশি বরো-১৫ অফিসেও মিলবে ফর্ম। শ্যামপুকুর কেন্দ্রে বরো-৪ অফিস ও ১৭ নম্বর ওয়ার্ডে কাশী বোস লেনে সুধীর মুখার্জি উদ্যানে শিবির খোলা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.