Kolkata

পানশালায় কয়েক মিনিটে বন্ধুত্ব, ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ! চাঞ্চল্য শোভাবাজারে

শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৪, ১৬:৩৮

options
link
পানশালায় কয়েক মিনিটে বন্ধুত্ব, ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ! চাঞ্চল্য শোভাবাজারে
প্রতীকী ছবি

অর্ণব আইচ: খাস কলকাতায় ধর্ষণ! পানশালায় বন্ধুত্ব। তার পরই ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এর পরই শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেক্সপিয়র সরণী থানা এলাকার একটি অভিজাত পানশালাতে দুজনের পরিচয় হয়েছিল। কয়েক মিনিটেই বন্ধু হয়ে যায় দুজনে। এর পর নিজের গাড়িতে চড়িয়ে তরুণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত। সেখানেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রথমে সল্টলেক ও পরে শোভাবাজারের ফ্ল্যাটে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন তরুণী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘পরমাণু শক্তিধর সত্যিকারের ইসলামিক দেশ ‘, ব্রিটেনকে খোঁচা ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর

শ্যামপুকুর থানায় গত ১৫ জুলাই অভিযোগ দায়ের হয়। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে অভিযুক্ত দীপ মুখোপাধ্যায়কে গ্রেপ্তার হয়। এদিন অভিযুক্তকে আদালত তোলা হয়।

Advertisement

[আরও পড়ুন: আর ‘সব কা সাথ’ নয়! হিন্দুত্বের পথে হেঁটে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার ডাক শুভেন্দুর]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.