বিধান নস্কর, বিধাননগর: ফের শহরে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে লেকটাউনের দক্ষিণদাড়ি পোস্ট অফিসের কাছে একটি দোতলা বাড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ারগুলি নেভানোর কাজ চলছে। আতঙ্ক স্থানীয়দের মধ্যে। তবে কোনও হতাহতের খবর নেই।
শুক্রবার বেলা ১২টা নাগাদ পোস্ট অফিসের কাছে আগুন লাগে। প্রথমে বাড়ির নিচের তলায় আগুন লাগে বলে খবর। বাড়ি থেকে বেরিয়ে আসেন সদস্যরা। দ্রুত সেই আগুন বাড়ির বাকি অংশে ছড়িয়ে পড়ে। দোতলায় আগুন লেগে যায়। প্রচুর কাঠের আসবাবপত্রে আগুন লাগে, তার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জনবহুল এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। হতাহত বা আহতের কোনও খবর নেই। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছেন আধিকারিকরা। শহরে বারবার আগুন লাগায় সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
সর্বশেষ খবর
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের
-
ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েই আইরিশ দলে, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া কে এই ‘ভারতীয়’ বোলার?
-
বসিরহাটে দ্রুত উপনির্বাচনের দাবি বিজেপির, শুরু প্রস্তুতিও
-
শেষ মুহূর্তে গোল বাতিলে ঝুলে ইরানের ভাগ্য, নকআউটে মিশর-বেলজিয়াম, শেষ ৩২-এ আর কারা?