অর্ণব আইচ: প্রবল গরমে নাজেহাল দশা। এর মধ্যেই টালিগঞ্জবাসীর মাথাব্যথার কারণ হয়ে উঠলেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। রাতবিরেতে নিজের বাড়ির ছাদের পাঁচিলে উঠে পড়েন তিনি। নামিয়ে আনতে কালঘাম ছোটে এলাকাবাসীর। ডাকতে হয় দমকল। এসে পৌঁছায় যাদবপুর থানার পুলিশ। শুক্রবার রাতে এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল টালিগঞ্জের নেতাজি সুভাষচন্দ্র বোস রোডে।
[ইদ সেরেই নীতি আয়োগে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে]
যুবকের নাম সোমনাথ দা। বয়স ৩০। বাড়িটি তাঁদেরই। সোমনাথের মা জানান, আগেও একাধিকবার এভাবে ছাদে উঠে পড়েছিলেন তিনি। কোনওভাবেই তাঁকে আটকানো যায় না। শুক্রবারও ছাদের উপর উঠে পড়েন তিনি। শুধু তাই নয়, পাঁচিলে উঠে দাঁড়িয়ে পড়েন। সোমনাথকে দেখে শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে এলাকাবাসীর জমায়েত হয়ে যায়। অনেকেই তাঁকে কথায় ভুলিয়ে নামানোর চেষ্টা করেন। কিন্তু নিচে নামতে কিছুতেই রাজি হননি যুবক। শেষে উপায়ন্তর না থেকে খবর দেওয়া হয় দমকলে। খবর যায় যাদবপুর থানাতেও। দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তাদেরও বেশ বেগ পেতে হয় মানসিক ভারসাম্যহীন যুবককে বাগে পেতে।
[ট্রিঙ্কাস-এর পর এবার আরসালান, পচা খাবার পরিবেশনের অভিযোগ রেস্তরাঁর বিরুদ্ধে]
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকল ও পুলিশের চেষ্টায় যুবককে নামিয়ে আনা হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসী। যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগেও শহরে এমন ঘটনা ঘটেছে। হাওড়া ব্রিজ কিংবা কোনও টেলিফোনের টাওয়ারে চড়তে দেখা গিয়েছে মানুষজনদের। এক্ষেত্রে যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে অনেকে আবার নিজেদের দাবিদাওয়া পূরণ করতেও এই কাজ করেন।
[পুজোর বুকিং শুরু হতেই পাহাড়গামী ট্রেনের কনফার্মড টিকিট শেষ]
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?