নিরুফা খাতুন: ফেব্রুয়ারির গরমেই হাঁসফাস দশা হয়েছে রাজ্যবাসীর। আগামী সপ্তাহেই কলকাতার তাপমাত্রার পারদ ছুঁতে চলেছে ৩৫ ডিগ্রি। তবে রাতের দিকে তাপমাত্রা খানিকটা কম থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকালে দিকে হালকা কুয়াশা থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই জেলায় জেলায় হাওয়া বদলাতে শুরু করেছে। আগামী সপ্তাহে বাড়বে দিনের তাপমাত্রা। ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। এখনই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৩৫ ডিগ্রি বা তার বেশি। শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৮৮ শতাংশ। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম ক্রমশ বাড়বে।
[আরও পড়ুন: আরও তিনটি মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন, তবে এখনই জেলমুক্তি নয়]
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া জারি থাকবে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, শনিবার পাঞ্জাব ও উত্তরাখন্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী আটচল্লিশ ঘণ্টায় উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো হাওয়া হইবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাট এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কোমোরিন এলাকায় ঝোড়ো বাতাস বইবে। ঘণ্টায় গতিবেগ থাকবে ৪৫ থেকে ৫০ কিলোমিটার। ফলে ওই এলাকায় মৎস্যজীবীদের শনি ও রবিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে সাঁইথিয়া থেকে উদ্ধার শতাধিক বোমা-আগ্নেয়াস্ত্র, আতঙ্কে বাসিন্দারা]
সর্বশেষ খবর
-
বাংলাদেশের চাহিদা মেটাচ্ছে ভারত! রপ্তানি ৩ লক্ষ কেজি ইলিশ
-
দৌড়তে গিয়ে প্যান্টেই মলত্যাগ! দুর্গন্ধে বাকি প্রতিযোগীরা উধাও, চ্যাম্পিয়ন হয়ে কী সাফাই মহিলা অ্যাথলিটের?
-
ক্লাসরুমে এসএফআইয়ের কর্মসূচি! প্রধান শিক্ষককে শোকজ করল শিক্ষাদপ্তর
-
২২ বছর পর মুভ অন, জেলবন্দি ইমরানকে ভুলে কোটিপতিকে বিয়ে জেমিমার
-
ওয়েম্বলিতে একা ৯২ হাজার শ্রোতা টেনে ইতিহাস দিলজিতের, টেক্কা এড শিরান, টেলর সুইফ্টকেও