সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরই খুলে যাবে বহু প্রতিক্ষীত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের একটি অংশ৷ প্রথম ধাপে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো৷ আর চাকা গড়ানোর আগেই ঘোষণা হয়ে গেল এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া৷
[রাতভর ছাত্র আন্দোলনে উত্তাল যাদবপুর, বিকেলে ধিক্কার মিছিল ]
জানা গিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ২ কিলোমিটারের পর্যন্ত একজন যাত্রীকে দিতে হবে ৫ টাকা ভাড়া৷ ২ কিলোমিটার থেকে ৫ কিলোমিটারের মধ্যে দিতে হবে ১০ টাকা৷ ৫ কিলোমিটার থেকে ১০ কিলোমিটারের জন্য দিতে হবে ২০ টাকা ভাড়া৷ এবং ১০ থেকে ১৬.৫ কিলোমিটারের জন্য একজন যাত্রীকে দিতে হবে ৩০ টাকা ভাড়া৷ বুধবার এই নয়া ভাড়ার তালিকা ঘোষণা করেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দোপাধ্যায়৷ তিনি জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই ভাড়ার কাঠামো নির্ধারণ করা হয়েছে৷ মানুষ যাতে আরও বেশি করে মেট্রো যাত্রা উপভোগ করতে পারে সেটাই তাঁদের লক্ষ্য৷
[চোর সন্দেহে শহরের যুবককে গণধোলাই, সচেতনতা প্রচারে আরও জোর পুলিশের]
উল্লেখ্য, ২০০৯-তে ইউপিএ জমানায় এই প্রকল্পের উদ্বোধন হয়েছিল৷ তারপর থেকে কখনও জমি জট বা কখনও খরচ বেড়ে যাওয়া ইত্যাদী, বিভিন্ন কারণে থমকে গিয়েছে এই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ৷ সমস্ত সমস্যার সন্মুখীন হয়ে শীঘ্রই খুলে যাচ্ছে এই প্রকল্পের আওতাভুক্ত সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত স্টেশন৷ ইতিমধ্যে স্টেশন তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে৷ আত্মহত্যা রুখতে বসে গিয়েছে স্লাইডিং ডোর৷ এছাড়া, এসপ্লানেড থেকে শিয়ালদহগামী ইস্ট-ওয়েস্ট মেট্রোর পূর্বমুখী সুড়ঙ্গ খোড়ার কাজও শুরু হয়ে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত সুড়ঙ্গ নির্মাণের কাজ৷ সম্পূর্ণ হয়েছে মেট্রোর দুই টানেল ‘রচনা’ ও ‘প্রেরণা’ খোড়ার কাজ। শুরু হয়েছে, এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ৷ যাদের নাম ‘উর্বী’ ও ‘চণ্ডী’৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের