Kolkata Tram

মেলবোর্নের ধাঁচে এবার কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী অর্জুন

ট্রাম পরিষেবাকে কীভাবে আরও আধুনিক ও কার্যকর করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবহণ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়েও এদিন বৈঠকে আলোচনা হয়।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৪:০২

options
link
মেলবোর্নের ধাঁচে এবার কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী অর্জুন
ফাইল ছবি।

কলকাতার পরিবহণ পরিকাঠামোর আধুনিকীকরণ এবং শহরে ট্রাম পরিষেবা ফেরাতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার পরিবহণ ভবনে কলকাতায় অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ দেখা করেন পরিবহণমন্ত্রীর সঙ্গে। বৈঠকে কলকাতার পরিবহণ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী জানান, কলকাতায় ট্রাম পরিষেবা ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ নিয়ে কেন্দ্রীয় সরকারি সংস্থা রাইটস ইতিমধ্যেই সমীক্ষার কাজ করছে। ট্রাম পরিষেবাকে কীভাবে আরও আধুনিক ও কার্যকর করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবহণ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়েও এদিন বৈঠকে আলোচনা হয়।

Advertisement

অস্ট্রেলিয়া সফরের সময় সে দেশের পরিবহণ ব্যবস্থার বিভিন্ন দিক দেখেছিলেন মন্ত্রী। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের পরিবহণ পরিকাঠামোর উন্নয়নে সেখানকার উপযুক্ত অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহও প্রকাশ করেন তিনি। কলকাতার পরিবহণ পরিকাঠামো উন্নয়নে অস্ট্রেলিয়ার সংস্থাগুলির অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন লিঞ্চ। মন্ত্রীও আগ্রহী অস্ট্রেলীয় সংস্থাগুলিকে পরিবহণ দপ্তরের বিভিন্ন টেন্ডারে অংশ নেওয়ার জন্য পরামর্শ দিতে বলেন। সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই এই অংশগ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অস্ট্রেলিয়ার কনসাল জেনারেলের সঙ্গে ছিলেন সিনিয়র ইকনমিক রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার অনাঘা, কর্পোরেট সার্ভিসেস ম্যানেজার রাজীব ঘোষ এবং সিনিয়র রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার অ্যাঞ্জেলিনা নায়ার। বস্তুত, ট্রাম পরিষেবা ফিরিয়ে আনার পাশাপাশি ট্রামের চলার পরিসর বাড়াতে পরিবহণ দপ্তর রাইটসকে দিয়ে একটি সমীক্ষা করাচ্ছে। এদিনের বৈঠকে কলকাতার পরিবহণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আগ্রহী অস্ট্রেলীয় সংস্থাগুলির অংশগ্রহণ নিয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। কলকাতার পরিবহণ পরিকাঠামো উন্নয়নের কাজ নিয়ে উৎসাহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। সেখানে নির্দিষ্ট পদ্ধতি মেনে সে দেশের সংস্থাগুলিকে দরপত্র আহ্বানের প্রক্রিয়ায় অংশগ্রহণের কথা বলেন মন্ত্রী। মেলবোর্ন শহরের ট্রাম ব্যবস্থা যথেষ্ট জনপ্রিয়। ট্রামপ্রেমী সংগঠনের উদ্যোগে এর আগে একাধিকবার ‘কলকাতা-মেলবোর্ন ট্রাম যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। একাধিকবার সেখান থেকে ট্রামপ্রেমী লোকও এই শহরে এসেছেন। এবার দেখার, দুই দেশের মেলবন্ধনে ট্রাম এবার স্বমিহমায় কীভাবে ফেরে!

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.