Dilip Ghosh Jyoti Basu

দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’

ডিএ নিয়ে কী বললেন দিলীপ?

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:২৬

options
link
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা!

এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রশংসা শোনা গেল রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের মুখে। তাঁর শিল্পনীতির প্রশংসা করলেন দিলীপ। মন্ত্রীর দাবি, সিপিএমের শেষ হয়ে যাওয়ার নেপথ্যে দলের অন্তর্কলহ। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আদানির বঙ্গ সফর থেকে সরকারি কর্মীদের বকেয়া ডিএ, সব ইস্যুতেই মুখ খোলেন তিনি। তাঁর ধারণা, পুজোর আগেই বকেয়া ডিএ পেয়ে যাবেন সরকারি কর্মীরা। 

Advertisement

দিলীপ বললেন, “ওনাদের পার্টির মধ্যে তো কলহ ছিলই। জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, দল চায়নি। এই করতে করতে সিপিএম শেষ হয়ে গেল। তাই পেছনে তাকিয়ে লাভ নেই । আমাদের মুখ্যমন্ত্রী গতকাল বলে দিয়েছেন, শিল্পের নাম করে যারা জমি নিয়েছিলেন অথচ শিল্প করেননি তাদের নোটিস দিয়ে জমি ফেরত নেবে সরকার। যারা শিল্পের জন্য জমি নেবেন তাদের তিন বছরের মধ্যে শিল্প শেষ করতে হবে। কারখানা কাজ শুরু হয়ে যাবে। এরকম ভাবেই কথা বলা হচ্ছে।” 

কলকাতায় থাকলে প্রতিদিন সকালেই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ। মন্ত্রী হওয়ার পরও সেই রুটিনে বদল আসেনি। বৃহস্পতিবার সকালেও হাঁটতে গিয়েছিলেন তিনি। সেখানেই আদানির বঙ্গসফর প্রসঙ্গে বলেন, “উনি আগেও এসেছেন। বাংলায় শিল্প সামিটে থেকেছেন কিন্তু কখনও বিনিয়োগ করেননি। আজকে দেশের বড় শিল্পপতিরা সবাই বাংলায় ইনভেস্ট করতে চান। সরকার জমি দেবে অন্যান্য সুবিধাও দেবে। ব্যক্তিগত স্তরেও কথাবার্তা হচ্ছে। ওনারা আসছেন, প্রতিনিধিরা আসছেন। আরও অনেক শিল্পপতিরা আসবেন।” এরপরই জ্যোতি বসুর শিল্পনীতির প্রশংসা করেন তিনি। বলেন, “ওনাদের পার্টির মধ্যে তো কলহ ছিলই। জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, দল চায়নি। এই করতে করতে সিপিএম শেষ হয়ে গেল। তাই পেছনে তাকিয়ে লাভ নেই । আমাদের মুখ্যমন্ত্রী গতকাল বলে দিয়েছেন, শিল্পের নাম করে যারা জমি নিয়েছিলেন অথচ শিল্প করেননি তাদের নোটিস দিয়ে জমি ফেরত নেবে সরকার। যারা শিল্পের জন্য জমি নেবেন তাদের তিন বছরের মধ্যে শিল্প শেষ করতে হবে। কারখানা কাজ শুরু হয়ে যাবে। এরকম ভাবেই কথা বলা হচ্ছে।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন বকেয়া ডিএ প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ। বলেন, “বাম আমলের বকেয়া ডিএ মেটাবে সরকার, অক্টোবরের ১৫ তারিখেই অগ্রিম বেতনও দেবে। কর্মচারীদের তো হক আছেই। তারা কাজ করে বেতন নেন। আমরা চাই ওয়ার্ক কালচার পরিবর্তন হোক। সরকারের ও সেই ক্ষমতা আছে বকেয়া পেমেন্ট করার। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন এবং শুরুও করেছেন। আমার মনে হয় পুজোর আগেই সব হয়ে যাবে।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.