রাহুল চক্রবর্তী: বিধায়কদের যত টাকাই থাকুক, বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখায় জমা দেওয়া যাবে না এক লক্ষ টাকার বেশি৷ ব্যাঙ্কের কাচের দরজায় সাদা কাগজে তা লিখে জানিয়েও দেওয়া হয়েছে৷ হবে না কোনও এক্সচেঞ্জও৷
ব্যাঙ্কের শাখা আছে৷ আছে ডাকঘরও৷ দুটোর মধ্যে দূরত্ব তিন থেকে চার পা৷ গোটা দেশের মানুষ যখন টাকা ভাঙাতে ছুটছে ব্যাঙ্ক-পোস্ট অফিসে, সেখানে ব্রাত্য নন বিধায়করাও৷ কিন্তু অন্য ছবি পশ্চিমবঙ্গ বিধানসভায়৷ একটি এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে বিধানসভায়৷ একেবারে উল্টো দিকের ঘরেই রয়েছে পোস্ট অফিস৷ সাধারণত বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বিধানসভার কর্মীরাই বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখা ব্যবহার করেন৷ একটা খবর রটে গিয়েছিল, অনেক বিধায়কই নাকি কয়েক লক্ষ টাকা বিধানসভার ভিতর ‘সেফ জোনে’ থাকা এই ব্যাঙ্কে জমা দিতে পারেন৷ এমনকী, বুধবার বিধানসভায় আসা বিধায়করা রসিকতার ছলে এই গল্পও করেছেন, ‘আজ কত জমা দিলেন’৷
যেমন, কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো জানালেন, “১২ হাজার টাকা জমা দিলাম৷ শুনলাম অনেক বিধায়ক আমার থেকে কয়েক গুণ টাকা জমা দিয়েছেন৷” বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখায় দিনভর ভিড় ছিল মোটামুটি৷ কিন্তু যে বিধায়ক কিংবা বিধানসভার কর্মীরা টাকা ভাঙাতে এসেছিলেন, তাঁদের নিরাস হয়েই ফিরতে হয়েছে৷ ব্যাঙ্কে হয়নি কোনও এক্সচেঞ্জ৷ শুধু ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়া এবং টাকা তোলার কাজ হয়েছে৷ ফলে এক্সচেঞ্জ করাতে এসে পুরনো টাকা নিয়েই ফিরতে হয়েছে৷ আর গোদের উপর বিষফোড়া ব্যাঙ্কের একটি নির্দেশ৷ যাঁরা লাখ টাকার বেশি জমা দিতে এসেছিলেন, তাঁদের ব্যাঙ্কের গেটের দরজা থেকেই ফিরতে হয়েছে৷ দরজায় সাদা কাগজে লেখা, “এক লক্ষ টাকা পর্যন্ত এই শাখায় জমা নেওয়া হবে৷ টাকা অধিক হলে পার্শ্ববর্তী হাই কোর্টের শাখায় যান৷” কিন্তু কেমন নির্দেশ? ব্যাঙ্কের আধিকারিক জানালেন, এই শাখায় স্থায়ী কর্মী মাত্র একজন৷ ফলে যাতে অসুবিধা না হয় তাই পাশের শাখায় যেতে বলা হয়েছে৷ তবে অন্য ব্যাঙ্ক, পোস্ট অফিসের তুলনায় বিধানসভার ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ভিড় ছিল কম৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের