Kolkata Student

পরীক্ষার অজুহাতে ফ্ল্যাটে ডেকে ছাত্রীকে যৌন নিগ্রহ! কাঠগড়ায় অধ্যাপক

অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২১, ২২:০০

options
link
পরীক্ষার অজুহাতে ফ্ল্যাটে ডেকে ছাত্রীকে যৌন নিগ্রহ! কাঠগড়ায় অধ্যাপক
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: খাস কলকাতায় কলেজের অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনলেন ছাত্রী। উত্তর কলকাতা (North Kolkata) আমহার্স্ট স্ট্রিট থানায় দায়ের হয়েছে অভিযোগ। ছাত্রীর দাবি, পরীক্ষার অছিলায় তাঁকে ফ্ল্যাটে ডেকে নিগ্রহ করেছেন অধ্যাপক। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata Police)। 

Advertisement

১৯ বছরের ওই ছাত্রী উত্তর কলকাতার নামী কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী। সেই কলেজেরই অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন তিনি। ছাত্রীর অভিযোগ, গত ২৩ অক্টোবর তাঁকে মোবাইলে ফোন করেন অভিযুক্ত অধ্যাপক। তিনি জানান, অফলাইনে একটি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা দিতে ছাত্রীকে তিনি নিজের দমদমের ফ্ল্যাটে ডাকেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ​Kolkata Civic Polls: বদলে গেল কলকাতা পুরভোটের বুথ এজেন্ট হওয়ার নিয়ম!

অধ্যাপকের ফোন পেয়ে প্রথমে কোনও সন্দেহ হয়নি ছাত্রীর। তাঁর কথা মতো নির্দিষ্ট সময়ে দমদমের ফ্ল্যাটে পরীক্ষা দিতে পৌঁছে যান। ছাত্রীর অভিযোগ, ফ্ল্যাটে ঢুকেই তিনি খেয়াল করেন সেখানে আর কেউ নেই। সেখানেই অধ্যাপক তাঁকে যৌন নিগ্রহ করেন। তাঁকে জোর করে ধরে চুম্বনের চেষ্টা করেন বলে অভিযোগ। ছাত্রীর দাবি, নিজের শারীরিক বল প্রয়োগ করে তিনি অধ্যাপককে সরিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় ভীষণ ভয় পেয়ে কাঁদতে শুরু করেন। তখন অধ্যাপক তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। 

Advertisement

ছাত্রীর অভিযোগ, গত ২৪ অক্টোবর তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। মঙ্গলবার আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। জানা গিয়েছে, বাড়ি ফিরে আসার পর বেশ কিছুদিন ছাত্রী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ক্রমে পরিবারের লোকেদের ঘটনাটি জানান। যেহেতু তিনি উত্তর কলকাতার ওই কলেজের ছাত্রী, তাই আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই অভিযোগকারীর সঙ্গে একপ্রস্থ কথা বলা হয়েছে। ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। শোনা গিয়েছে, অভিযুক্ত অধ্যাপককেও জিজ্ঞাসাবাদ করা হবে।  সব দিক খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? অজয়নগরে ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.