সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডে ফের নয়া মোড়৷ যে ফুটেজ নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে শোরগোল তুলছিল, তাতে আসলে কোনও দুর্নীতিই প্রমাণ হয় না৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র৷
নারদ ফুটেজকে হাতিয়ার করেই বিধানসভা ভোটের আগে শাসক দলকে বেকায়দায় ফেলতে চেয়েছিল বিরোধীরা৷ অভিযোগ ছিল, শাসকদলের একাধিক নেতা, মন্ত্রী জড়িত ঘুষ কাণ্ডে৷ ভিডিও ফুটেজ দাখিল করে সে কথাই প্রমাণ করতে চেয়েছিলেন বিরোধীরা৷ শহরে এসে খোদ নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল জানিয়ে গিয়েছিলেন, কোনও অনুদান নয়, ঘুষই দেওয়া হয়েছিল৷ যদিও সে ভিডিও ভোটের ফলাফলে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি৷ পরবর্তীকালে এই ফুটেজ নিয়ে বিপাকে পড়েন স্যামুয়েলও৷ এবার এই ফুটেজের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠল৷ নারদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করে যে মামলা রুজু হয়েছিল তার শুনানিতেই এ কথা বলেন অ্যাডভোকেট জেনারেল৷ তাঁর মতে, ভিডিওতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা টাকা চাইছেন৷ কিন্তু তাতে দুর্নীতির প্রমাণ হয় না৷ এমন কিছু পাওয়া যায়নি যাতে সিবিআই তদন্ত হতে পারে৷ ফলত যে দাবি উঠছিল তা আসলে খারিজই করে দেওয়ার পক্ষেই সওয়াল করেন তিনি৷
সর্বশেষ খবর
-
পালাবদলের পর প্রথমবার বঙ্গে নিতিন, বিমানবন্দরে ‘নবীন’ বরণে হাজির শুভেন্দু-শমীকরা
-
টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, রাস্তায় স্পষ্ট দাগ! দুর্গাপুরের উড়ালপুরে নিচে যুবকের দেহ
-
বেঙ্গালুরুর ট্রাফিক, থাকা-খাওয়ার সমস্যা! ড্র করে ভারতের ‘অব্যবস্থা’কেই বিঁধলেন পানামা কোচ
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত