অর্ণব আইচ: খাস কলকাতায় (Kolkata) ফাঁস মাদক চক্রের পর্দা। মাদক জাতীয় ওষুধ বেআইনিভাবে মজুত এবং চিকিৎসকের পরামর্শ ছাড়াই তা যুবক-যুবতীদের পৌঁছে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে কলকাতার বিভিন্ন এলাকায় টানা তিনদিন অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) আধিকারিকরা। সেই অভিযানেই উদ্ধার হয় বিপুল মাদক ও ওষুধ-ইঞ্জেকশন। গ্রেপ্তার হয় সেই চক্রের ৪ পাণ্ডা।
৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় কলকাতার এনসিবির আধিকারিকরা। তাঁদের কাছে খবর ছিল, বেআইনিভাবে ট্যাবলেট এবং ইঞ্জেকশনের আকারে মাদক ও সাইকোট্রপিক ওষুধ মজুত করে রাখা হচ্ছিল। যা নিয়মিত নেশার জন্য কিনত যুবক-যুবতীরা। সেই খবর পেয়ে বড়বাজার এলাকার ওই গোডাউনে হানা দেয় এনসিবি।
[আরও পড়ুন: কংগ্রেস ছাড়াই বিরোধী জোট, তৃণমূলের পাশে দাঁড়িয়ে দাবি কেরল সিপিএমের]

গোডাউন মালিককে মিনাজুর রহমানকে গ্রেপ্তার করে জেরা শুরু করে এনসিবি। জেরার মুখে মাদক চক্রের পর্দাফাস করে দেয় সে। জানায়, পিন্টু নামে একজনের কাছ থেকে এই বিপুল পরিমাণে নিষিদ্ধ ওষুধ-ইঞ্জেকশন সে কিনত। পিন্টুকে ধরা হলে আরেক অভিযুক্ত তাপস রায়ের হদিশ দেয় সে। তাপস রায় এক ওষুধ সরবরাহকারীর কর্মচারী। সেই সংস্থার মালিক মহেশ পারেখের থেকে ওই মাদক-নিষিদ্ধ ওষুধ সংগ্রহ করত তাপস। তার পর তা পিন্টু মারফত পৌঁছে যেত মিনাজুরের কাছে। সেখান থেকে যুবক-যুবতীদের কাছে পৌঁছে যেত সেই নেশার সামগ্রী।
অবৈধভাবে নেশার সামগ্রী, নিষিদ্ধ ওষুধ মজুত ও তা বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এনসিবি। এনসিবি সূত্রে খবর, চারজনের কাছ থেকে ৯০ বোতল ফেনসিওয়েল কফসিরাপ, ২৬০০ Pyeevon Spas Plus-এর ট্যাবলেট ও Pentazocine lactate-সহ প্রচুর ইঞ্জেকশন উদ্ধার হয়েছে। যুবসমাজের নেশামুক্তির জন্য এনসিবির এই অভিযান অতি প্রয়োজনীয় ছিল বলে খবর।
[আরও পড়ুন: একদিনে দেশে লাফিয়ে বাড়ল করোনায় মৃত্যু, গুজরাটে মিলল XE ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ!]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের