রাজ্য বিধানসভার পরিষদীয় দলের পর এবার সংসদীয় দল ভাঙনের পর্ব শুরু হচ্ছে তৃণমূলের। ১২ জন সাংসদের দল ভাঙার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-ই প্রথম এই খবর জানিয়েছিল। আরও জানা যাচ্ছে, এবার সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে। তাঁদের মধ্যে অন্তত ৩ থেকে ৪ জন তৃণমূল শীর্ষনেতৃত্বের ঘনিষ্ঠদের মধ্যে রয়েছেন বলেই খবর। খুব শীঘ্রই সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। তাৎপর্যপূর্ণভাবে তার আগে, সম্ভবত আগামী সপ্তাহেই তৃণমূলের সংসদীয় ঘরে ‘অপারেশন লোটাস’।
এই বিষয়ে আরও খবর
বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে। ঠিক একইভাবে দুই-তৃতীয়াংশ সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবেই সেই প্রক্রিয়া দল বিরোধী আইনের আওতায় পড়বে না। সেই সংখ্যা ১৮ বা ১৯। এই পর্বেই ১২ জন সাংসদের দল ভাঙা চূড়ান্ত হওয়ার পর আরও অন্তত ৬ জন তৃণমূল ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সেই পর্ব আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ফেলা হচ্ছে বলে খবর।
বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে। ঠিক একইভাবে দুই-তৃতীয়াংশ সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবেই সেই প্রক্রিয়া দল বিরোধী আইনের আওতায় পড়বে না।
তবে সুরক্ষার স্বার্থে এখনই প্রত্যেকের নাম সামনে আনতে চাইছে না সেই নতুন ‘ব্লক’। মনে রাখতে হবে, শুধু লোকসভাতেই ‘অপারেশন লোটাস’ হচ্ছে এমনটা নয়, আগামিদিনে রাজ্যসভাতেও এই অপারেশন চলবে বলে খবর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
গম্ভীরের বদলে কোচ হওয়ার কথা ছিল! চুক্তি সত্ত্বেও কেন বদলাল প্ল্যান? বিস্ফোরক তথ্য ফাঁস লক্ষ্মণের
-
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ
-
পরকীয়ার টান, প্রেমিকের ব্যবসা বাঁচাতে শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির অভিনয় বধূর! তারপর…
-
এবার রেলপথে জুড়বে ভারত-রাশিয়া! মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো
-
লক্ষ্য ১৫ আগস্ট! কাঁটাতার দিতে নদিয়া সীমান্তে ১২৭ একর জমি হস্তান্তরের পথে প্রশাসন



