অসুস্থ বর্ষীয়ান নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। এই মুহূর্তে দিল্লি এইমসে ভর্তি তিনি। শনিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, বিমান বসুর পেসমেকার বসেছে। তবে আপাতত সুস্থ রয়েছেন তিনি। দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে।
আরও পড়ুন:
বয়স ৮৭ বছর হলেও বিমানবাবু অত্যন্ত ‘ফিট’। পরিমিত আহার আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাঁর সুস্থতারল চাবিকাঠি। তাই আগে রুটিন চেকআপে কোথাও কোনও অস্বাভাবিকত্ব পাননি চিকিৎসক। তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল, আবার দিল্লি গেলে যেন একবার পরীক্ষা করিয়ে নেন। শুক্রবার তাই বিমানবাবু অসুস্থ হওয়ায় তাঁকে এইমসেই ভর্তি করানো হয়।
দলের একটি কাজে শুক্রবারই কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা। বিমানে থাকা অবস্থায় তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের সোজা পার্টি অফিস, একে গোপালন ভবনে গিয়ে চিকিৎসককে দেখান। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর শরীরে অক্সিজেনের অভাব ঘটেছে। অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপরই পার্টি অফিসের দলীয় সদস্যরা বিমান বসুকে নিয়ে যান দিল্লির এইমসে। সেখানেও পরীক্ষা করে চিকিৎসকরা জানান, অক্সিজেন দিতে হবে। তৎক্ষণাৎ অশীতিপর সিপিএম নেতাকে ভর্তি করিয়ে অক্সিজেন সিলিন্ডার চালানো হয়। মহম্মদ সেলিম জানিয়েছেন, বিমান বসুর একটি ছোট্ট অপারেশন হয়েছে। পেসমকার বসানো হয়েছে।
উল্লেখ্য, বয়স ৮৭ বছর হলেও বিমানবাবু অত্যন্ত ‘ফিট’। পরিমিত আহার আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাঁর সুস্থতারল চাবিকাঠি। তাই আগে রুটিন চেকআপে কোথাও কোনও অস্বাভাবিকত্ব পাননি চিকিৎসক। তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল, আবার দিল্লি গেলে যেন একবার পরীক্ষা করিয়ে নেন। শুক্রবার তাই বিমানবাবু অসুস্থ হওয়ায় তাঁকে এইমসেই ভর্তি করানো হয়। পার্টির অন্দরের খবর, রুটিন চেকআপ করতে বিমান বসু এইমসে যেতেনই। কিন্তু তাঁর আগেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্নীতি মামলার তদন্তে গরহাজির! খাদ্যদপ্তরের কর্তার বাড়িতে তল্লাশি দুর্নীতি দমন শাখার
-
অনুপ্রবেশে দাঁড়ি! ‘চিকেনস নেকে’র নিরাপত্তায় মেগা বৈঠক শাহের, জোর ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিডে’
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?