Partha Chatterjee

বেড়েছে পা ব্যথা, জ্বালাচ্ছে চর্মরোগও! জেলে ফের অসুস্থ পার্থ

২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। ২ বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ১৫:৪৮

options
link
বেড়েছে পা ব্যথা, জ্বালাচ্ছে চর্মরোগও! জেলে ফের অসুস্থ পার্থ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। মঙ্গলবার জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা।

Advertisement

২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। তার পর প্রায় দুবছর পেরিয়েছে। এখন তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। দীর্ঘদিন ধরে জেলবন্দি একসময়ের দাপুটে নেতা। বন্দিদশায় তাঁর নানারকম শারীরিক সমস্যা দেখা দিয়েছে। আদালতে সেকথা জানিয়ে একাধিকবার জামিনের আর্জি করেছিলেন পার্থর আইনজীবী। কিন্তু তা খারিজ হয়ে যায়। তবে তাঁর শারীরিক সমস্যা খতিয়ে দেখার জন্য একাধিক নির্দেশ দিয়েছে আদালত। সেই মতোই চলে চিকিৎসা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বেড়েছে তাঁর শারীরিক সমস্যা। ফের ফুলছে পা। ব্যথাও বেড়েছে। এছাড়া চর্মরোগও দেখা দিয়েছে। ইতিমধ্যেই চিকিৎসকরা জেলে গিয়ে তাঁকে পরীক্ষা করেছেন বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের এমনিতেও বেশ কিছু সমস্যা ছিল। তার উপর বন্দিদশায় একধাক্কায় জীবনযাত্রার মান বদলেছে অনেকটা। তার জেরে মাঝে মধ্যেই নানারকম সমস্যা দেখা দিচ্ছে। উল্লেখ্য, আদালতের নির্দেশ মেনে প্রতিমাসেই স্বাস্থ্যপরীক্ষা করানো হয় পার্থ চট্টোপাধ্যায়ের। সেই স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট অনুযায়ী ওষুধ-পত্রও দেওয়া হয়।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.