Gulshan Colony

গুলশন কলোনিতে ‘তাণ্ডবে’ গ্রেপ্তার আরও ১, এখনও অধরা মূলচক্রী

ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৪৬

options
link
গুলশন কলোনিতে ‘তাণ্ডবে’ গ্রেপ্তার আরও ১, এখনও অধরা মূলচক্রী

অর্ণব আইচ: আনন্দপুরের গুলশন কলোনিতে অস্ত্র নিয়ে তাণ্ডব, গুলি চালানো ও বোমাবাজির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। তার ফলে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। ধৃত মহম্মদ আম্বের ওরফে মহম্মদ নাফিস। বছর ছাব্বিশের ওই যুবক গুলশন কলোনিরই বাসিন্দা বলে খবর। শুক্রবার রাতে বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

এর আগে পুলিশ এই ঘটনায় মহম্মদ সাজিদ, আহমেদ হোসেন ওরফে মহম্মদ মধু ও রাজা খানকে গ্রেপ্তার। ধৃতদের মধ্যে দু’জন চৌবাগা ও একজন তিলজলা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে সাজিদের কাছ থেকে একটি সাত এমএম পিস্তল, দু’রাউন্ড গুলি ও রাজার কাছ থেকে একটি পিস্তল এবং দু’রাউন্ড বুলেট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা এলাকা দখলের সঙ্গে যুক্ত মিনি ফিরোজের গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলশন কলোনির এক কারখানাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। তাদের মধ্যে গোলমাল নাকি বহুদিনের। অভিযোগ, বৃহস্পতিবার একটি গোষ্ঠী এসে কারখানার মালিককে ভয় দেখায়। এর প্রতিবাদ করে অন্য গোষ্ঠী। অভিযোগ, এরপরই সংঘর্ষ বেঁধে যায়। চলে গুলি। এলাকার বাসিন্দাদের অভিযোগ অন্তত তিন রাউন্ড গুলি চলেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনারও তদন্তে নেমে চলছে গ্রেপ্তারি। এদিকে, এই ঘটনার পর থেকে এখনও থমথমে এলাকা। যাতে নতুন করে কোনও অশান্তি না হয়, তাই এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.