Fort William

ফোর্ট উইলিয়ামের গেটের সামনে সিআরপিএফের পোশাক পরে ঘোরাঘুরি! গ্রেপ্তার ‘ভুয়ো’ জওয়ান

জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি সিআরপিএফ জওয়ান নন। এরপরই অভিযুক্তকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৯:৫০

options
link
ফোর্ট উইলিয়ামের গেটের সামনে সিআরপিএফের পোশাক পরে ঘোরাঘুরি! গ্রেপ্তার ‘ভুয়ো’ জওয়ান
ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিজস্ব ছবি।

সিআরপিএফের পোশাক পরে ফোর্ট উইলিয়ামের (Fort William) গেটের সামনে গাড়ি নিয়ে ঘোরাফেরার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। গতকাল রাতে অভিযুক্তকে দেখে সন্দেহ হয় সেনাবাহিনীর গোয়েন্দা শাখার এক কর্মীর। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি সিআরপিএফ জওয়ান নন। এরপরই অভিযুক্তকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম আকাশ সোনার (২৯)। তিনি নিজেকে সিআরপিএফ জওয়ান হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন। প্রভাব খাটাতেন। তাঁর ফোনে জওয়ানের পোশাক পরিহিত একাধিক ছবি পাওয়া গিয়েছে। গতকাল রাতে ফোর্ট উইলিয়ামের গেটের সামনে খিদিরপুর রোডে সিআরপিএফ জওয়ানের পোশাক পরে কালো রঙের গাড়িতে চেপে ঘোরাঘুরি করছিলেন আকাশ। সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটক করে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের এক কর্মী। এরপর তাঁকে আটক করে ফোর্ট উইলিয়ামের ভিতরে সেনা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত জানান, তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাকপুর মহকুমার টিটাগড় থানার অন্তর্গত মুক্তাপুকুর, নতুনপাড়া, তালপুকুর এলাকায়। এছাড়া তিনি দাবি করেন যে, তিনি পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ফাইভ স্টার লজিস্টিক প্রাইভেট লিমিটেড সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। যদিও তাঁকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেয় সেনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে সুয়োমোটো মামলা রুজু করা হচ্ছে। ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন উদ্দেশে তিনি সিআরপিএফের পোশাক পরে ফোর্ট উইলিয়াম এলাকায় ঘোরাঘুরি করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.