TMC Arrest

বদলের বাংলায় প্রোমোটারের থেকে তোলাবাজি! কীর্তি ফাঁস হতেই কাউন্সিলর পুত্রকে ধরল পুলিশ

পুলিশ সূত্রে খবর, স্থানীয় ওই প্রোমোটার গত ১৮ জুলাই কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ জানান।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৪:২০

options
link
বদলের বাংলায় প্রোমোটারের থেকে তোলাবাজি! কীর্তি ফাঁস হতেই কাউন্সিলর পুত্রকে ধরল পুলিশ
প্রতীকী ছবি।

খাস কলকাতায় ফের তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূল কাউন্সিলের ছেলে। ধৃত ব্যক্তির নাম সম্রাট মুখোপাধ্যায়। তিনি কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়ের ছেলে। অভিযোগ, ভয় দেখিয়ে এক প্রোমোটারের কাছ থেকে প্রায় ৩৪ লাখ টাকা নেন ধৃত সম্রাট। এরপরই স্থানীয় কসবা থানার দ্বারস্থ হন প্রতারিত ওই প্রোমোটার। কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

রাজ্যে পালাবদলের পরেই দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোলাবাজি-সহ একাধিক সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তাও স্পষ্ট জানিয়ে দেন।

জুলাই মাসের মাঝামাঝি সময়ে ঘটনার সূত্রপাত। পুলিশ সূত্রে খবর, স্থানীয় ওই প্রোমোটার গত ১৮ জুলাই কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ জানান। অভিযোগে ওই প্রোমোটার জানান, ভয় দেখিয়ে অভিযুক্ত সম্রাট প্রায় ৩৪ লাখ টাকা নিয়েছে। এহেন অভিযোগ আসতেই নড়েচড়ে বসে পুলিশ। অভিযোগের ভিত্তিতে শুরু হয় ঘটনার তদন্ত। অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ার পরেই সোমবার অভিযুক্ত সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক ধারয় মামলা রুজু করেছে পুলিশ। শুধু তাই নয়, রুজু অস্ত্র আইনও যুক্ত করা হয়েছে।Kolkata Police, 

Advertisement

রাজ্যে পালাবদলের পরেই দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোলাবাজি-সহ একাধিক সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তাও স্পষ্ট জানিয়ে দেন। এরপরই তোলাবাজি-সহ নানা অপরাধে কলকাতার একাধিক কাউন্সিলর, তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকী দুর্নীতির জালে সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাস কিংবা উদয়ন গুহের মতো নেতারাও এখন জেলবন্দি। এরমধ্যেই এবার তোলাবাজির অভিযোগে পুলিশের জালে কাউন্সিলর পুত্র।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.