Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Atin Ghosh

মামলা বিচারাধীন থাকাকালীন অতীন ঘোষকে গ্রেপ্তার নয়, রাজ্যকে নিশ্চিত করতে বলল হাই কোর্ট

রক্ষাকবচের মেয়াদ শেষ হলেই কেন দুমদাম করে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে তা নিয়ে কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৯:০৪

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৯:০৪

options
link
মামলা বিচারাধীন থাকাকালীন অতীন ঘোষকে গ্রেপ্তার নয়, রাজ্যকে নিশ্চিত করতে বলল হাই কোর্ট zoom
ফাইল ছবি।
Advertisement

মামলা বিচারাধীন থাকাকালীন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষকে গ্রেপ্তার নয়। জমি দখল মামলায় রাজ্যকে নির্দেশ কলকাতা হাই কোর্টের। আজ, সোমবার অতীন ঘোষের জামিন মামলার শুনানি ছিল আদালতে। তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে। এই সময়সীমার মধ্যে তৃণমূল নেতাকে যাতে গ্রেপ্তার না করা হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে বলে নির্দেশ কলকাতা হাই কোর্টের। তবে এদিন মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। রক্ষাকবচের মেয়াদ শেষ হলেই কেন দুমদাম করে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে তা নিয়ে কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি।

বিচারপতি বলেন, ”রক্ষাকবচের মেয়াদ শেষ হলে এক দিনের মধ্যে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। অনেক ঘটনাতেই তা দেখা যাচ্ছে।” আদালতের উপর আস্থা নেই? প্রশ্ন হাই কোর্টের।

রাজ্যে পালাবদলের পর প্রাক্তন বিধায়ক তথা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে দায়ের হয় মামলা। শুধু অতীন ঘোষ নয়, এই মামলায় নাম জড়ায় তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষেরও। এই মামলায় বেশ কিছুদিন আগে কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন বিধায়ককে তলব করে বিধাননগর উত্তর থানা। এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন মামলার শুনানির কথা ছিল। কিন্তু তা মঙ্গলবার হবে বলে জানা গিয়েছে। এরপরই এই বিষয়ে পুলিশকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মামলা বিচারাধীন অবস্থায় মামলাকারীকে গ্রেফতার করা যাবে না। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে যেভাবে রক্ষাকবচ শেষ হলেই দুমদাম গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে তা নিয়ে শুনানিতে কড়া পর্যবেক্ষণ করে হাই কোর্ট। বিচারপতি বলেন, ”রক্ষাকবচের মেয়াদ শেষ হলে এক দিনের মধ্যে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। অনেক ঘটনাতেই তা দেখা যাচ্ছে।” আদালতের উপর আস্থা নেই? প্রশ্ন হাই কোর্টের। যদিও এই বিষয়ে রাজ্যের আইনজীবী বলেন, পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখেই যাবতীয় ব্যবস্থা নিয়ে থাকে। আদালতের পর্যবেক্ষণ পুলিশকে যে জানিয়ে দেওয়া হবে, তা জানিয়ে দেন রাজ্যের আইনজীবী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.