গোবিন্দ রায়: জুলাই মাস থেকে ডিভিশন বেঞ্চে বসবেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর সঙ্গে থাকবেন বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্য। শুনবেন পরিবহণ সংক্রান্ত বিভিন্ন বিচার্য বিষয়ের মামলা। বুধবার হাই কোর্ট প্রশাসনের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
শুধু তাই-ই নয়, এবার থেকে পুলিশ সংক্রান্ত যাবতীয় মামলাগুলো শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত। এছাড়াও বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বিচার্য বিষয়েও বদল করা হচ্ছে। তবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি থাকছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই।
[আরও পড়ুন: ভোটের আগে দিনহাটায় বিপাকে বিজেপি, গ্রেপ্তার জেলাপরিষদ প্রার্থী]
আগামী ৪ জুলাই থেকে কলকাতা হাই কোর্টের বিচারপতিদের মামলা শুনানির এই বিচার্য বিষয়ে পরিবর্তন হচ্ছে বলে জানা গিয়েছে হাই কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, এর আগে চলতি মাসের প্রথমেও বহু বিচারপতির বিচার্য মামলায় বদল হয়।
[আরও পড়ুন: ‘নিখোঁজ’ কংগ্রেস প্রার্থী, ভোটের আগে সামশেরগঞ্জে পোস্টার রহস্য]
সর্বশেষ খবর
-
বৈভবদের নিয়ে ‘পাগলামো’ নিউজিল্যান্ডে, টিকিটের হাহাকার, ৭ বছর পর খুলছে বন্ধ গ্যালারি
-
হবু সন্তানের ‘অদ্ভুত’ নাম রেখেছেন শোভন, নিজেই অবাক অন্তঃসত্ত্বা সোহিনী!
-
উপস্থিতির হার নিয়ে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ, রাতভর ঘেরাও ভাইস প্রিন্সিপাল, নেই আলো-জল
-
‘ভালো চা খাইয়েছে, কোনও দাবি মানা হয়নি’, কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে হুঁশিয়ারি ওয়াংচুকের
-
‘আমরাই গরমিল খুঁজে বার করেছি’, বয়স বিতর্কে বিধায়কের মন্তব্যের পালটা সৌরভের