বিক্রম রায়, কোচবিহার:ভোটের আগে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। গ্রেপ্তার জেলাপরিষদের বিজেপি প্রার্থী। পুরনো মামলায় গ্রেপ্তার বলেই জানিয়েছে পুলিশ। যদিও গ্রেপ্তারি নিয়ে শুরু তীব্র রাজনৈতিক চাপানউতোর।
ধৃত তরণীকান্ত বর্মন, কোচবিহারের দিনহাটার ২ নম্বর ব্লকের নাজিরহাটের ২৬ নম্বর আসনে জেলাপরিষদের বিজেপি প্রার্থী। আগে তৃণমূল করতেন তিনি। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য। তবে পঞ্চায়েত ভোটে টিকিট পাননি। তাই ভোটের (Bengal Panchayat Election) দিনক্ষণ ঘোষণার পর মনোনয়ন পর্বে দলবদল করেন। নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ তাঁর। এরপর বিজেপি তাঁকে প্রার্থী করে।
[আরও পড়ুন: হিন্দু পরিচয়ে বিয়ে, স্ত্রীকে ধর্ষণে মদত, আদ্রার TMC নেতা খুনের মূলচক্রীর কীর্তিতে হতবাক পুলিশ]
বিজেপির হয়ে প্রচারও শুরু করেছিলেন তিনি। তবে সুর কাটল বুধবার রাতে। সালমারা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বিজেপির তরফে সেই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে। ভোটের আগে দলবদল এবং হেরে যাওয়ার ভয়ে তরণীকান্তকে চক্রান্ত করে গ্রেপ্তার করানো হয়েছে বলেই দাবি গেরুয়া শিবিরের। তৃণমূল অবশ্য বিজেপির দাবি খারিজে ব্যস্ত। পুলিশ প্রয়োজন মনে করায় গ্রেপ্তার করেছে বলেই পালটা ঘাসফুল শিবিরের।
[আরও পড়ুন: ‘নিখোঁজ’ কংগ্রেস প্রার্থী, ভোটের আগে সামশেরগঞ্জে পোস্টার রহস্য]
সর্বশেষ খবর
-
মেট্রোয় ঝাঁপ দিতে যান ছাত্রী! ফোনেই শুরু কাউন্সেলিং, জীবন বাঁচালেন অধ্যাপক
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়
-
পাহাড়ের নীরব বাসিন্দা, গোরালদেরও এবার রেডিও কলার পরিয়ে জঙ্গলে