সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : অফিসটাইমে ফের মেট্রো বিভ্রাট। প্রায় ১৫ মিনিট অন্ধকার সুড়ঙ্গে আটকে রইলেন যাত্রীরা। এই ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সিইএসসির পাওয়ার গ্রিড বসে যাওয়ার কারণেই এই ঘটনা বলে মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে।
সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত তিন জওয়ান
বৃহস্পতিবার সকালে আচমকাই অন্ধকারে ডুবে যায় মেট্রো স্টেশনগুলি। একই ছবি দেখা যায় মেট্রোগুলিতেও। সুড়ঙ্গের মধ্যে অফিস টাইমের উপচে পড়া যাত্রী নিয়ে মেট্রোগুলি তখন দাঁড়িয়ে। আতঙ্ক ছড়াতে শুরু করে যাত্রীদের মধ্যে। এসি রেকগুলিতে তখন দমবন্ধ করা পরিস্থিতি। ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ৮ মিনিট পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। ফলে প্রায় ১৫ মিনিট এই অন্ধকারে আটকে থাকতে হয় যাত্রীদের। পরে বিদ্যুৎ সংযোগ ফিরে আসায় মেট্রো চলাচল শুরু হলেও পরিষেবা স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগে।
ইসরোর সাফল্য সেলিব্রেট করতে এমনটাই করল পিৎজা হাট
সর্বশেষ খবর
-
পালাবদলের পর প্রথমবার বঙ্গে নিতিন, বিমানবন্দরে ‘নবীন’ বরণে হাজির শুভেন্দু-শমীকরা
-
টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, রাস্তায় স্পষ্ট দাগ! দুর্গাপুরের উড়ালপুরে নিচে যুবকের দেহ
-
বেঙ্গালুরুর ট্রাফিক, থাকা-খাওয়ার সমস্যা! ড্র করে ভারতের ‘অব্যবস্থা’কেই বিঁধলেন পানামা কোচ
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত