Pravasi Bharatiya Divas

ডবল ইঞ্জিনের বঙ্গে এবার প্রবাসী ভারতীয়দের সম্মেলন, বিপুল বিনিয়োগের সম্ভাবনা

গতবছর ওড়িশার ভুবনেশ্বরে হয়েছিল এই উৎসব। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও পশ্চিমবঙ্গে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকতে পারেন।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৬:৫৮

options
link
ডবল ইঞ্জিনের বঙ্গে এবার প্রবাসী ভারতীয়দের সম্মেলন, বিপুল বিনিয়োগের সম্ভাবনা
ফাইল ছবি।

এবার পশ্চিমবঙ্গে উদযাপিত হতে চলেছে প্রবাসী ভারতীয় দিবস (Pravasi Bharatiya Divas)। আগামী বছরে ৭-৯ জানুয়ারি তিন দিন ধরে প্রবাসী ভারতীয়রা অনুষ্ঠানে যোগ দেবেন। নবান্ন সূত্রে খবর, ৭৫টি এই দেশ থেকে প্রায় ১০-১২ হাজার অনাবাসী ভারতীয় আসতে পারেন। যাঁদের মধ্যে শিল্পপতি, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ-সহ বিভিন্ন পেশার কৃতীরা থাকবেন। এই প্রথম এ রাজ্যে এই অনুষ্ঠান হতে চলেছে। নবান্নের কর্তাদের কথায়, কেন্দ্র এবং রাজ্যে এখন একই সরকার। তাই সেই ডবল ইঞ্জিন সরকারের ফায়দাই এবার পেতে চলেছে বাংলা। পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ টানতে, শিল্পে আরও সম্ভাবনা তৈরি করতেই এবার প্রবাসী ভারতীয় দিবস কলকাতায় করার সিদ্ধান্ত হয়েছে। গতবছর ওড়িশার ভুবনেশ্বরে হয়েছিল এই উৎসব। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও পশ্চিমবঙ্গে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকতে পারেন।

Advertisement

এই দিবস পালনের লক্ষ্য হল ভারত সরকার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় প্রবাসীদের মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন করা। ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি দিতে ২০০৩ সাল থেকে প্রতি বছর ৯ জানুয়ারি এই দিনটি উদযাপন করা হয়। এই উৎসবটি উদযাপনের জন্য ৯ জানুয়ারিকে দিন হিসাবে বেছে নেওয়া হয়েছিল, কারণ ১৯১৫ সালে এই দিনেই তৎকালীন অনাবাসী মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসে ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নবান্নের এক আধিকারিকের কথায়, ইতিমধ্যেই বিভিন্ন দেশের প্রবাসী ভারতীয়দের যে কমিউনিটি আছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই অনুষ্ঠানটি প্রবাসী ভারতীয়দের জন্য বিনিয়োগের সম্ভাবনা, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং যৌথ উদ্যোগ-সহ বিভিন্ন সুযোগ তুলে ধরে, যা তাঁদেরকে ভারতের উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করে। এই কনভেনশনের আয়োজক রাজ্য প্রবাসীদের কাছে নিজের রাজ্যের সুযোগ-সুবিধা তুলে ধরে বিনিয়োগ ও প্রযুক্তি আকর্ষণে সহায়তা করে। ফলে এবার পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ টানতে এই সম্মেলন বড় ভূমিকা গ্রহণ করতে পারে। এর আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা-সহ একাধিক রাজ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.