সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্যে পূর্ণতা আনে সন্তান৷ কিন্তু, অন্তঃসত্ত্বা অবস্থায়ই এক গৃহবধূকে খুন করল তাঁর স্বামীই! অন্তত তেমনই অভিযোগ মৃতার বাপের লোকেদের৷ ফুলবাগান থানায় দীপক জৈন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার শ্বশুরবাড়ির লোকেরা৷ অভিযুক্ত পলাতক৷ তাঁকে খুঁজছে পুলিশ৷
[ জন্মদিনের শুভেচ্ছার মধ্যেই ব্যাংক জালিয়াতের ফোন! কী করলেন বিধায়ক?]
ঘটনাটি ঠিক কী? মধ্য তিরিশের গৃহবধূ স্মিতা জৈন৷ তাঁর বাপের বাড়ি নারকেলডাঙায়৷ অন্তঃসত্ত্বা ছিলেন স্মিতা৷ এই সময়ে সাধারণত বাপের বাড়িতেই থাকতে পছন্দ করেন মহিলারা৷ নারকেলডাঙায় বাপের বাড়িতে ছিলেন ওই গৃহবধূও৷ বাপের লোকেদের দাবি, বৃহস্পতিবার ফোন করে স্মিতার স্বামী দীপক জৈন জানান, স্ত্রীকে দেখতে শ্বশুরবাড়িতে আসবেন তিনি৷ শুক্রবার সন্ধ্যায় যখন দীপক আসেন, তখন বাড়িতে স্মিতা ছাড়া আর কেউ ছিলেন না৷ অসুস্থ বাবাকে দেখতে নার্সিংহোমে গিয়েছিলেন ওই গৃহবধুর দিদি৷ ওই মহিলার অভিযোগ, দীপক চলে যাওয়ার পর বাড়িতে ফেরেন তিনি৷ তখন ঘরে ছিলেন না স্মিতা৷ রাতে ফুলবাগান থানায় স্মিতা জৈনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়৷ মৃতার দিদির দাবি, থানা থেকে ফিরে শোওয়ার ঘরে খাটের তলায় স্মিতা জৈনের রক্তাক্ত দেহ পড়তে থাকতে দেখেন৷ মৃতদেহটি চাদর দিয়ে মোড়া ছিল৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ফুলবাগান থানার পুলিশ৷ এদিকে আবার স্মিতা জৈনের স্বামী দীপকও বেপাত্তা৷ হাওড়ার ব্যাঁটরা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তাঁর পরিবারের লোকেরাও৷
কিন্তু, কীভাবে মারা গেলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ স্মিতা জৈন? দানা বেঁধেছে রহস্য৷ শুক্রবার সকালে স্বামী দীপক জৈনের বিরুদ্ধে ফুলবাগান থানায় খুনের অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর বাপের বাড়ির লোকেরা৷ তাঁদের অভিযোগ, বিয়ে করলেও, সন্তান চাইত না দীপক৷ বিয়ের পর পরপর দুবার গর্ভবতী হয়েছিলেন স্মিতা৷ কিন্তু, মা হতে পারেননি৷ দুবারই গর্ভপাত হয় তাঁর৷ বাপের বাড়ির লোকেদের দাবি, স্মিতা তাঁদের বলেছিলেন, শ্বশুরবাড়ির লোকেরাই ওষুধ খাইয়ে গর্ভপাত করিয়েছিলেন৷ তাই তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ায় স্মিতাকে খুন করেছে তাঁর স্বা্মী দীপকই৷ ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে গিয়েছে সে৷ অভিযুক্ত দীপক জৈনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফুলবাগান থানার পুলিশ৷
[ নিয়মিত পালটে ফেলুন এটিএমের পিন নম্বর, গ্রাহকদের পরামর্শ ব্যাংকের]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!