সুব্রত বিশ্বাস: আরপিএফের অমানবিক জরিমানার ঠেলায় এবার মাথা ঘামাতে বাধ্য হলেন হাওড়ার রেলওয়ে ম্যাজিস্ট্রেট। বুধবার আরপিএফ ইন্সপেক্টরদের বৈঠকে ডেকে পাঠান ম্যাজিস্ট্রেট বি সিং। উদ্দেশ্য, আরপিএফের হাতে ধৃত সাধারণ যাত্রীদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা।
[কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা বহালের সিদ্ধান্ত, অচলাবস্থা কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে]
জানা গিয়েছে, আদালত খোলা থাকাকালীন আরপিএফ পোস্টের থেকেই মুহুরি মারফত জামিন দেওয়া হচ্ছে ধৃতদের। এজন্য নেওয়া হয় প্রচুর বাড়তি টাকা। আদালতে পাঠালে শুধু জরিমানা দিয়েই ছাড়া পাবেন যাত্রীরা। কিন্তু মুহুরির মারফৎ জামিন নিতে হাজার হাজার টাকা নেওয়া হয়। যা সাধারণ যাত্রীদের পক্ষে অসুবিধার। অথচ নুইসেন্স ক্রিয়েট আইনে ধরা পড়ে অতি সাধারণ যাত্রীরাই। এদের ১৪৫ ধারার রেল আইনে গ্রেপ্তার করে আরপিএফ। জামিন যোগ্য অপরাধ হওয়ায় আরপিএফ ধৃতদের মুহুরির মারফত জামিন দিতে পারে। ফলে এই সুবিধাকে রীতিমতো আয়ের ‘রাস্তা’ বানিয়ে ফেলেছে আরপিএফ। ধৃতদের থেকে হাজার হাজার টাকা নিয়ে আরপিএফ পোস্টেই জামিন দেওয়া হচ্ছে।
[চিবিয়ে খেতে হয়েছে ট্যাবলেট! মাকে জল দেয়নি হাসপাতাল, কমিশনে মেয়ে]
আদালত চলাকালীন ধৃতদের আরপিএফ পোস্ট থেকেই জামিন দেওয়া হচ্ছে মোটা টাকার বিনিময়ে। ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন, আদালত চলাকালীন ধৃতদের আদালতেই পাঠানো হোক। যারা পোস্ট থেকে জামিন নিতে আগ্রহী নন, তাঁদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হোক। জানা গিয়েছে, লাইন পারাপার, থুথু ফেলা, মহিলা কামরায় চড়া, ভেন্ডর বগিতে চড়া-সহ নানা অপরাধে যাত্রীদের ধরপাকড় করে আরপিএফ। এরপর মুহুরির মধ্যস্থতায় মোটা টাকা আদায় করে পোস্টেই জামিন দেওয়া হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ধরা যাত্রীদের সহজেই আরপিএফ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে পারে। কিন্তু তা না করে পোস্টেই জরিমানা দিতে বাধ্য করে আরপিএফ। এই অব্যবস্থা বন্ধের জন্য রেল ম্যাজিস্ট্রেটকেই পথে নামতে হল।
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?