পুজোর মুখে লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর! বাড়তে চলেছে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত চলা এসি লোকালের স্টপেজ। শিয়ালদহ-রানাঘাট এসি লোকালে হালিশহর ও শিমুরালিতে দাঁড়াবে। এই দু’স্টেশনে আগেই পরীক্ষামূলক ভাবে স্টপেজ দিয়েছিল রেল। এবার সেই মেয়াদ বাড়ানো হল। ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ লোকাল গোপালনগর ও বামনগাছিতে দাঁড়াবে বলে ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করা হবে।
আরও পড়ুন:
শিয়ালদহ ডিভিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রানাঘাট–শিয়ালদহ এসি লোকালের শিমুরালি, হালিশহর ও ইছাপুরে অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক মেয়াদ বাড়ানো হয়েছে। এই রুটে আপ এসি লোকাল ইছাপুরে পৌঁছবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে। হালিশহরে পৌঁছবে ৭টা ৫৪ মিনিটে। শিমুরালিতে পৌঁছবে ৮ টা ১২ মিনিটে। অন্যদিকে সকালে ফিরতি পথে ডাউন ট্রেনটি শিমুরালিতে সকাল ৮টা ৪৫ মিনিটে, হালিশহরে ৯টা ২ মিনিটে, এবং ইছাপুরে ৯টা ২৩ মিনিটে থামবে।
স্টপেজ বাড়ানো হয়েছে, শিয়ালদহ-বনগাঁ- রানাঘাট এসি লোকালেরও। আপ ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছাড়বে। বামনগাছিতে পৌঁছবে ৭টা ২ মিনিটে। গোপালনগর পৌঁছবে ৮টা ১৯ মিনিটে। সেটি রানাঘাটে পৌঁছবে ৮টা ৪৩ মিনিটে। পরের দিন সকালে ডাউন রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকালটি গোপালনগরে পৌঁছবে সকাল ৭টা ৩৪ মিনিটে। বামনগাছিতে পৌঁছবে ৮টা ৪৩ মিনিটে। ট্রেনটি শিয়ালদহে ৯টা ৩৮ মিনিটে।
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, “শহরতলির রুটে যাতায়াতকারী যাত্রীদের আরও বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত স্টপেজগুলি দেওয়া হয়েছে। আরও বেশি সংখ্যক যাত্রীদের দৈনন্দিন যাত্রায় এসি ট্রেনের পরিষেবার সুযোগ করে দেওয়াই লক্ষ্য।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী