পুজোর সময় ছুটি কাটাতে অনেকেই ঘুরতে যান বেনারস। চাহিদার কারণে ট্রেনের টিকিট পেতে সমস্যায় পড়তে হয়। তবে এবার পুজোর সময় বেনারস যাওয়া আরও সহজ হতে চলেছে। বিশেষ ট্রেন (Puja Special Train) চালানোর কথা ঘোষণা করেছে রেল। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে কলকাতা ও বেনারসের মধ্যে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়। সপ্তাহে দুই দিন এই বিশেষ ট্রেন চলবে।
আরও পড়ুন:
মূলত দুর্গাপুজো, কালীপুজো ও ছট পুজোর সময় যাত্রীদের টিকিটের চাহিদা মেটাতে বিশেষ ট্রেনগুলি চালানোর কথা জানায় রেল। এই ট্রেনগুলি কলকাতা থেকে বেনারস ও বেনারস থেকে কলকাতার মধ্যে চলবে। নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে ট্রেনগুলি স্টপেজ দেবে।
অক্টোবরের ৬ তারিখ থেকে নভেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ০৫০৪৮ বেনারস-কলকাতা স্পেশাল ট্রেন চলবে। বেনারস থেকে প্রতি মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিটে ছাড়বে। পরদিন সকাল ৬টা ১৫ মিনিটে কলকাতায় পৌঁছবে ট্রেনটি। এই ট্রেনটি মোট ৮টি ট্রিপ করবে। অন্যদিকে, ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ০৫০৪৭ কলকাতা–বেনারস স্পেশাল ট্রেন চলবে। প্রতি বুধবার কলকাতা থেকে সকাল ৮টা ২৫ মিনিটে ছাড়বে ট্রেনটি। পরেরদিন ভোর ৪টে ১৫ মিনিটে বেনারসে পৌঁছাবে। এটিও মোট ৮টি ট্রিপ করবে। যাত্রাপথে উভয় দিকেই ট্রেনটি পূর্ব রেলের আওতাধীন নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে। এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরাও থাকবে। এই বিশেষ ট্রেনগুলোর টিকিট বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড