সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তির বৃষ্টি শহর কলকাতায়। একটানা গরমে নাজেহাল শহরবাসী পেল বৃষ্টির আস্বাদ। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা হতে শুরু করেছিল। বৃষ্টি আসবে কি না, সেটাই ছিল বড় প্রশ্ন। অবশেষে বৃষ্টির দেখা মিলল। শহরবাসীর প্রাণ জুড়িয়ে নামল বৃষ্টি।
গত দশ বছরের তাপমাত্রার মানচিত্রে নয়া রেকর্ড গড়েছে আষাঢ়ের প্রথম দিনগুলি। জুনের শেষে কলকাতার পারদ ছুঁল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস! যা কিনা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি বেশি ছিল। গনগনে এই তাপপ্রবাহে পুড়েছে শহর থেকে জেলা। ইতিমধ্যেই শহরের স্কুলগুলিতে বাড়তি ছুটি ঘোষণা হয়েছে। রাজ্য সরকারের অনুরোধকে মান্যতা দিয়ে গরমের ছুটি মঞ্জুর করেছে একাধিক বেসরকারি স্কুলগুলিও।
যদিও মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, ২১ জুনের আগে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এর মধ্যে কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে গরম কিছু কমবে না। তবে বৃষ্টি বিক্ষিপ্ত হলেও এটা কম নয় শহরবাসীর কাছে। কিন্তু কেন জুনের শেষেও বর্ষাতেও এই ভয়ংকর গরম? আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যে বর্ষা ঢুকলেও বায়ুমণ্ডলে বৃষ্টিপাতের জন্য অনুকূল অবস্থা নেই। নেই কোনও শক্তিশালী নিম্নচাপও। আগামী সপ্তাহে একটি নিম্নচাপ তৈরি হতে পারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। পূর্বাভাস অনুসারে সেই নিম্নচাপ যদি পশ্চিমবঙ্গের দিকে আসে তবেই সক্রিয় হবে বর্ষা।
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?