নব্যেন্দু হাজরা: লোকসভা নির্বাচন মিটতেই রাজ্য পুলিশে ফের রদবদল। ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বর্তমান ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় হলেন দমকলের ডিজি।
লোকসভা ভোট ঘোষণা হতেই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়েছিল নির্বাচন কমিশন। ভোটের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক রদবদল ঘটায় জাতীয় তারা। নির্দেশ ছিল তাঁকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত সচিব পদে নিযুক্ত ছিলেন। অন্যদিকে রাজীব কুমারের পদে নিয়োগ করা হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায়কে। তাঁকে দমকলের ডিজি পদে বসানো হল।
[আরও পড়ুন: ভোট টানতে ‘সাজানো’ হামলা? ট্রাম্প প্রাণে বাঁচতেই জোর চর্চা মার্কিন মুলুকে]
ভোটের মাত্র মাস তিনেক আগে রাজ্য পুলিশের ডিজি পদে রাজীবকে নিয়োগ করে রাজ্য সরকার। তবে এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। উল্লেখ্য, এই আইপিএসের গ্রেপ্তারি আটকাতে রাস্তায় বসে রীতিমতো ধরনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও তার পরেও সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন রাজীব কুমার। এই ঘটনার বেশ কয়েক বছর ডিসেম্বর মাসে রাজ্য় পুলিশের সর্বোচ্চ পদে আসীন হন তিনি।
[আরও পড়ুন: ৬ মাসে হত অন্তত ৪০০! মার্কিনমুলুকে আতঙ্কের অপর নাম বন্দুকবাজ]
সর্বশেষ খবর
-
বিজেপির রক্তদান শিরিবে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ
-
অযোধ্যার লখনৌহাথা রাধাকৃষ্ণ মন্দিরে রয়েছেন সুভাষচন্দ্র! জানত গান্ধী পরিবারও?
-
‘চক্রান্ত’ করে এশিয়াডে কেড়ে নেওয়া হল শৈলীর সোনা! ক্রীড়া আদালতে যাচ্ছে ভারত
-
হাসিনার জন্মদিন পালনের ‘অপরাধ’, কেক কাটতেই ছুটে এল পুলিশ
-
ভোটের হারের নিরিখে ওয়ার্ড পুনর্বিন্যাস হতে পারে না! পুর কমিশনারকে চিঠি সিপিএমের