অবসরে মলয়, রাজ্যের নয়া মুখ্যসচিব হচ্ছেন রাজীবা সিনহা

বর্তমানে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব পদে কাজ করছেন রাজীবা সিনহা৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৬:৪২

options
link
অবসরে মলয়, রাজ্যের নয়া মুখ্যসচিব হচ্ছেন রাজীবা সিনহা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের নয়া মুখ্যসচিব হচ্ছেন রাজীবা সিনহা৷ নবান্ন সূত্রে খবর, শীঘ্রই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হবে৷ চলতি মাসের শেষেই এই পদ থেকে অবসর নেবেন মলয় দে৷ পয়লা অক্টোবর থেকে মুখ্যসচিবের দায়িত্ব গ্রহণ করবেন রাজীবা সিনহা৷ যিনি বর্তমানে স্বাস্থ্য দপ্তরের সচিব পদে কর্মরত৷

Advertisement

[ আরও পড়ুন: হায় ঈশ্বর! সতীদাহ প্রথার বিলুপ্তি ঘটান বিদ্যাসাগর, বললেন বাবুল ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যে দুই আইএএস অফিসারকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফল্যের সঙ্গে মুখ্যসচিবের দায়িত্ব সামলানোয় মলয়বাবুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের আগে শুভেচ্ছা জানিয়েছেন রাজীবা সিনহাকে৷ জানা গিয়েছে, বর্তমানে জ্বরে ভুগছেন মলয় দে৷ শারীরিক অসুস্থতার কারণে বুধবার মেদিনীপুর ও ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাতেও উপস্থিত থাকতে পারেননি তিনি৷ পাশাপাশি, টালা ব্রিজের মেরামতি নিয়ে নবান্নে যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল, সেখানেও থাকতে পারেননি। চিকিত্সকের পরামর্শে আপাতত বাড়িতেই রয়েছেন বর্তমান মুখ্যসচিব। ২০১৭-র ৩০ জুন রাজ্যের মুখ্যসচিবের পদ গ্রহণ করে ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার মলয় দে৷ ওইদিনই এই পদ থেকে অবসর নেন তৎকালীন মুখ্যসচিব তথা ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যসচিব হওয়ার আগে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন মলয় দে৷ তাঁর আমলে স্বাস্থ্য দপ্তরের বহু প্রকল্প সাফল্যের সঙ্গে কার্যকর হয়েছে৷ এছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিবের পদও সামলেছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: মহালয়ায় দাপট দেখাবে বর্ষাসুর, দেবীপক্ষের সূচনাতেও মিলবে না স্বস্তি ]

বর্তমানে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব পদে কর্মরত রাজীবা সিনহা হলেন ১৯৮৬ ব্যাচের আইএএস অফিসার৷ এর আগে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের প্রধান সচিবে দায়িত্বও সামলেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ মহলেই বিচরণ করেন তিনি৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.